গত সপ্তাহের শেষ দিক থেকে বৃষ্টি কিছুটা কমেছে। বেড়েছে ভ্যাপসা গরম। অস্বস্তিতে জেরবার অবস্থা। আজ থেকে শুরু হওয়া নতুন সপ্তাহে বঙ্গের আবহাওয়া কেমন থাকবে ? ফের বৃষ্টি হবে ?নাকি ভ্যাপসা গরম? আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে জেনে নিন
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আজ বৃষ্টির সম্ভাবনা কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। তবে কোথাও ভারী বৃষ্টি হবে না। সতর্কতাও জারি নেই কোথাও। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে, আবার নাও হতে পারে।
এরপর মঙ্গলবারও একইরকম থাকবে আবহাওয়া। আগামীকাল নদিয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর; বুধবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দক্ষিণ ২৪ পরগনা এবং বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা এবং উত্তর ২৪ পরগনা দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝোড়ো হাওয়া বইতে পারে।
উত্তরবঙ্গের আবহাওয়া
আজ, সোমবারে ফের অতি ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে। অতি ভারী বৃষ্টি হবে কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে। ভারী বৃষ্টি চলবে দার্জিলিং, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতেও।
মঙ্গলবার অতি ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তর দিনাজপুর এবং কোচবিহারে। বুধবার উপরের দিকের পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলায়।
বৃহস্পতিবারে বিক্ষিপ্তভাবে দু-এক জেলায় ভারী বৃষ্টি হবে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি এই দুই জেলায়।







