ভারতীয় সময় অনুযায়ী , রবিবার দুপুর ২ এর সময় সৌদি আরবের জেড্ডায় বসবে আইপিএল ২০২৫ এর মেগা নিলামের আসর । ১০ টি ফ্র্যাঞ্চাইজি প্রস্তুত করবে নিজেদের দল । ঋষভ পন্থ , কে এল রাহুল , ঈশান কিষানের মতো তারকাদের পাশাপাশি একঝাঁক তরুণ তারকারাও থাকবেন এই মেগা নিলামে । ভাগ্য বদলাবে বহু তরুণের ।
তবে এর মধ্যেই বড়ো জল্পনা । আরসিবির ট্রায়ালে দেখা গেছে কলকাতার প্রাক্তন তরুণ তারকাকে । তরুণ তারকা অঙ্গকৃশ রঘুবংশী গত বছর খেলেছিলেন কলকাতার জার্সিতে । এবার তাকে দেখা গেলো আরসিবির ট্রায়ালে । তবে কি তিনি যোগ দিচ্ছেন বেঙ্গালুরু দলে ! উল্লেখ্য ৮৩ কোটি টাকা নিয়ে নিলামের আসরে বসবে আরসিবি।
আইপিএলের ট্রায়ালে অংশ নেওয়ার পর থেকে জল্পনা , অঙ্গকৃষকে নিজেদের দলে টানতে পারে বিরাট বাহিনী । তাকে দলে নিলে , বেঙ্গালুরুর হয়ে প্রথম তিনের মধ্যে ব্যাট হাতে দেখা যেতে পারে অঙ্গকৃষকে । অঙ্গকৃশের পাশাপাশি আরসিবির ট্রায়ালে দেখা গিয়েছে গত মরশুমে পঞ্জাব কিংসে খেলা আশুতোষ শর্মাকেও । তিনি বেঙ্গালুরুতে যোগ দিলে , তাকে দেখা যেতে পারে ফিনিশারের দায়িত্বে।







