খেলাধুলা

দীর্ঘদিন ধরে আইপিএল খেললেও পাঁচজন তারকা ভারতের হয়ে আন্তর্জাতিক টি-২০ খেলার সুযোগ মেলেনি

আইপিএল বর্তমানে হল প্রত্যেকটি ভারতীয় ক্রিকেটারদের জন্য এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে ভালো পারফরমেন্স করার পর সেইসকল তারকারা জাতীয় দলে ডাক পান। শুধুমাত্র ভারতীয়রা নয়, বিশ্বের বাকি দেশগুলির তারকারাও আইপিএল খেলার ভিত্তিতেও জাতীয় দলে সুযোগ পেয়ে থাকেন। কিন্তু এমন কিছুজন আন্ডাররেটেড ভারতীয় ক্রিকেটার রয়েছেন, যারা আইপিএলে ভালো খেললেও, ভারতের জার্সিতে সৌভাগ্য হয়নি কখনো টি-২০ ম্যাচ খেলার ।

দেখে নেওয়া যাক , এমন ৫ জন ক্রিকেটারকে।
ভারতের হয়ে টি-২০ না খেলেই তারা অবসর ঘোষণা করেছেন ।

১. শাহবাজ নাদিম
শাহবাজ নাদিম বাঁ-হাতি স্পিনার সম্প্রতি সব ফরম্যাট থেকেই নিজের অবসর ঘোষণা করেছেন। তবে তিনি সেইসকল আন্ডাররেটেড ক্রিকেটারদের একজন, যিনি আইপিএলে ৭২ টি ম্যাচ খেলে ৪৮ টি উইকেট নিলেও ভারতের হয়ে আন্তর্জাতিক টি-২০ খেলার সৌভাগ্য হয়নি। নাদিম তবে ভারতের জার্সিতে ২ টি টেস্ট ম্যাচ খেলেছেন ।

২. সিদ্ধার্থ ত্রিবেদী

সিদ্ধার্থ ত্রিবেদী রাজস্থান রয়্যালসের প্রাক্তন পেসার তার আইপিএল কেরিয়ারে ৭৬ ম্যাচে ৬৫ উইকেট নিয়েছিলেন। তবে একটি সমস্যার সাথে যুক্ত থাকায় কোনোদিন জাতীয় দলে তিনি খেলার ডাক পাননি । যাই হোক, তিনি বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিয়েছেন।

৩. সৌরভ তিওয়ারি
এই তালিকার অন্তর্ভুক্ত রয়েছেন বাঁ-হাতি তারকা ব্যাটসম্যান সৌরভ তিওয়ারিও । তিনি মুম্বাই ইন্ডিয়ান্স থেকে শুরু করে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর , দিল্লি ক্যাপিটালসের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। কিন্তু কোনোদিনই তার ভারতীয় দলের হয়ে টি-২০ খেলার সৌভাগ্য হয়নি। তিনি কিছুদিন আগে সবরকম ক্রিকেটকে বিদায় জানিয়েছেন।

৪. উন্মুক্ত চাঁদ
উন্মুক্ত চাঁদ ভারতের হয়ে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক ছিলেন। তিনি ২০১২ অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন । চাঁদ মুম্বাইয়ের সাথে একবার আইপিএল জয়ের মুহুর্ত উপভোগ করেছেন। কিন্তু কখনো ভারতীয় সিনিয়র দলে তিনি সুযোগ পাননি । বর্তমানে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিয়েছেন এবং সেখানকার হয়ে ক্রিকেট খেলছেন।

৫. বিপুল শর্মা
বিপুল শর্মা বাঁ-হাতি স্পিন বোলিং অলরাউন্ডার সেইসকল আন্ডাররেটেড ক্রিকেটারদের মধ্যে একজন। তিনি ২০১৬ সালে সানরাইজার্স হায়দ্রাবাদের সাথে শিরোপা জিতেছেন। কিন্তু কখনোই ডাক পাননি ভারতীয় টি-২০ দলে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.