রাজ্য

শিক্ষকদের চাকরি বাতিল মামলার শুনানির আর্জি সুপ্রিম কোর্টে

সুপ্রিম কোর্টে বারেবারে পিছিয়ে যাচ্ছে শুনানি, এই পরিস্থিতিতে ২৬ হাজার চাকরি বাতিল মামলার দ্রুত আর্জি জানালো শিক্ষকদের একাংশ। ডিসেম্বরের প্রথম সপ্তাহে মামলার রায় প্রদানের আবেদন করেছেন তারা। শিক্ষকদের আইনজীবী শেখর কুমার বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রেজিস্টারের কাছে দ্রুত রায়ের আবেদন জানান।

প্রসঙ্গত ২৫ হাজার ৭৫৩ জন শিক্ষকের চাকরি বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট। যদিও সেই নির্দেশে স্থগিত রাখার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে ইমেল করে আবেদন জানিয়েছেন শেখর। এর আগে ১৬ জুলাই সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চে এই মামলার শেষ শুনানি হয়েছিল। পরে একাধিকবার মামলাটি শুনানির জন্য উঠলেও সময়ের অভাবের কারণ দেখিয়ে হয়নি শুনানি।

২০১৬ সালের SSC নিয়োগ নিয়ে উঠেছিল বিরাট অভিযোগ। চলতি বছরের বিগত ২২ এপ্রিল কলকাতা হাই কোর্টের নির্দেশে চাকরি চাকরি হারিয়েছিলেন ২০১৬ সালের রাজ্যের এসএসসি প্যানেলে ২৫ হাজার ৭৫৩ জন শিক্ষক ও শিক্ষাকর্মী। তারপর বিভিন্ন শিক্ষক সংগঠন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। হাই কোর্টের নির্দেশে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করে শীর্ষ আদালত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.