জলের অপর নাম জীবন। ফলের রস হোক বা কোল্ড ড্রিংকস, জল ছাড়া কোনো পানীয় পিপাসা মেটাতে পারে না। শরীরের তাপমাত্রা ঠিক রাখতে পারে জল। তাই দিনে ৩ থেকে ৪ লিটার জল খাওয়া উচিত। এর ফলে আপনার শরীর যেমন হাইড্রেটেট থাকবে তেমনি শরীরের প্রত্যেকটি কোষে অক্সিজেনও পৌঁছাতে পারবে।
আমাদের শরীরের তিন ভাগই জল। তাই প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে জল না খেলে শরীরের কোষগুলি ঝিমিয়ে পড়ে। তবে আপনি কোন পাত্রে জল খাচ্ছেন সেটাও খুব গুরুত্বপূর্ণ। প্লাস্টিকের বোতলে জল খাওয়া একদম ঠিক না। কারণ প্লাস্টিকে অনেক মারাত্মক রাসায়নিক পদার্থ থাকে, যা জলের সাথে মিশে যায়। তাই চেষ্টা করুন স্টিলের বোতল বা মাটির পাত্রে রাখা জল পান করার।
বিশিষ্ট আয়ুর্বেদ বিশেষজ্ঞ জানাচ্ছেন, জল খাওয়ার সময়ও আমরা বহু ভুল করে থাকি। এতে গলায় ক্যান্সার হতে পারে। তার কথায়, যেখান – সেখান থেকে জল খাওয়া একদম উচিত নয়। এর ফলে অনেক জলবাহিত রোগে আপনি আক্রান্ত হতে পারেন। তাড়াহুড়ো করে জল খেতে বারণ করেছেন তিনি। এতে কিডনি আর অন্ত্রের উপর চাপ পড়ে। তাই দাঁড়িয়ে জল না খেয়ে তিনি পরামর্শ দিচ্ছেন একজায়গায় বসে স্থির হয়ে জল পান করার।







