বিশ্ব

দুই দেশের মধ্যে সম্পর্কের চীড়, গেদের স্হল বন্দর মূলত খাঁ খাঁ করছে

একদিকে অন্তবর্তী সরকার অন্যদিকে ইসকন মঠের মহাপ্রভু চিন্ময় নন্দকে গ্রেফতারের প্রতিবাদে উত্তাল বাংলাদেশ । এই উত্তাপের আগুন শুধুমাত্র বাংলাদেশের মধ্যে আর সীমাবদ্ধ নেই । ভারত তথা বিদেশের বিভিন্ন দেশেও এর প্রভাব পড়েছে । বাংলাদেশের সনাতনী ভক্তবৃন্দ ইসকনের প্রভুকে নিঃশর্তে মুক্তি দেবার জন্য দাবি তুলেছেন । তাদের দাবির জন্যও আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছেন । অন্যদিকে পশ্চিমবঙ্গে বিজেপির পক্ষ থেকে মহাপ্রভুকে গ্রেফতারের প্রতিবাদে কলকাতায় বাংলাদেশের রাষ্ট্রদূত অফিসের সামনে বিক্ষোভ সমাবেশ । নেতৃত্বে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। । পাশাপাশি বিরোধী দলনেতা গতকাল হুংকার ছাড়েন যদি অবিলম্বে ইসকনের মহাপ্রভুকে নিঃশর্তে মুক্তি দেওয়া না হয় ,তাহলে ভারত বাংলাদেশের মধ্যে যে স্থলবন্দর রয়েছে সেই স্থলবন্দর গুলিতে যাতায়াত সহ সমস্ত ব্যবসা-বাণিজ্য বন্ধ করে দেবেন বলে দাবি করেন। এমনকি পাসপোর্ট ভিসার ক্ষেত্রেও বিধি নিষেধ আরোপ করবার জন্য তিনি ভারত সরকারকে অনুরোধ করেন । সেই হুংকারের রেশ পরল নদীয়ার কৃষ্ণগঞ্জের স্থলবন্দর গেদেই সীমান্তে ।

গেদে সীমান্ত দিয়ে প্রতিদিন হাজার হাজার যাত্রী পাসপোর্ট ভিসার মাধ্যমে বাংলাদেশ ভারতের মধ্যে যাতায়াত করেন । বিরোধী দলনেতার হুংকারের ২৪ ঘন্টার মধ্যেই গেদে সীমান্তে স্থলবন্দরে যাতায়াতকারী যাত্রীদের সংখ্যা এক ধাক্কায় নেমে গেল ১০ থেকে ১৫ জনের মধ্যে । বাংলাদেশ থেকে যারা চিকিৎসা করাতে আসছেন তারা চান অন্তবর্তী সরকার অবিলম্বে ভোটের মাধ্যমে সরকার গঠনে সাহায্য করুক রাজনৈতিক দলগুলিকে ।

সীমান্তে অস্থির অবস্থার জন্য গেদের সীমান্ত যে সমস্ত চেকপোস্ট রয়েছে যারা প্রতিদিন বৈদেশিক মুদ্রা ক্রয় বিক্রয় করে থাকেন তাদের ব্যবসায় ধস নেমেছে । মানি এক্সচেঞ্জের কর্মী গৌতম নাথ বলেন , এই বিদেশী মুদ্রা ক্রয় বিক্রয়ের মধ্য দিয়ে প্রায় ৩০০টি পরিবারের রুটি রোজগার । তাদের সংসার চালানোর একমাত্র পথ এটি । তারাও চান দুই দেশের মধ্যে অস্থিরতা কেটে গিয়ে আবার পুনরায় আগের মতন সুসম্পর্ক তৈরি হোক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.