বিদেশ

খোঁজ মিললো আলিবাবা চল্লিশ চোরের সেই অলৌকিক গুহার,পাওয়া গেল বিশ্বের সবথেকে বড় সোনার খনি

আমরা সিনেমাতে বা গল্পে শুনেছি আলিবাবা চল্লিশ চোর এর কথা। কিন্তু আপনার কী জানেন বাস্তবেই খোঁজ পাওয়া গেছে এমনই এক গুহার । চলুন জানা যাক কোথায় আছে আলিবাবা চল্লিশ চোরের সেই অলৌকিক গুহা।
চিনের হুনান প্রদেশে মিলল সোনার খনি। মনে করা হচ্ছে, ওই খনিতে এক হাজার মেট্রিক টনেরও বেশি সোনা মজুত রয়েছে। যদি এই পরিমাণ সত্যি হয়, তাহলে ওই খনিই হবে বিশ্বের সবচেয়ে বড় সোনার খনি। চিনের স্টেট মিডিয়ার এক রিপোর্ট বলছে, মধ্য চিনে একটি সোনা খনি রয়েছে বলে খবর ছড়িয়েছে।
মনে করা হচ্ছে সেখানে এক হাজার মেট্রিক টন সোনা থাকতে পারে। যার বর্তমান মূল্য ৬,৯১,৪৭৩ কোটি টাকা। চিনের মুদ্রায় ৬০০ বিলিয়ন।

সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় ৯৩০ মেট্রিক টন সোনা উদ্ধার হয়। দক্ষিণ আফ্রিকাকেই বিশ্বের সবচেয়ে বড় সোনার খনি বলে মনে করা হচ্ছিল। কিন্তু চিনের এই খবর আসার পর বর্তমানে চিনই গড়ল রেকর্ড।
প্রাথমিকভাবে ২ কিলোমিটার গভীরে খুঁড়ে করে ৪০টি গোল্ড ভেইন পাওয়া গিয়েছে। যেখানে ৩০০ মেট্রিক টন সোনা রয়েছে। তারপর থ্রিডি মডেলিংয়ের সাহায্যে আরও তিন কিলোমিটারে কী রয়েছে দেখা হয়। জানা যায়, সেখানেও সোনা রয়েছে।
সোনার খনির খবর পাওয়ার পর মাইনিং টেকনোলজির তরফে একটি তালিকা প্রকাশ করা হয়। সোনার পরিমাণ অনুযায়ী বিশ্বের কোন দেশ কোথায় রয়েছে বর্তমানে তা উল্লেখ করা হয়।

১. সাউথ ডিপ গোল্ড মাইন- দক্ষিণ আফ্রিকা
২. গ্রাসবার্গ গোল্ড মাইন- ইন্দোনেশিয়া
৩. অলিম্পিয়াডা গোল্ড মাইন- রাশিয়া
৪. লিহির গোল্ড মাইন – পাপুয়া নিউ গিনি
৫. নর্তে অ্যাবিয়ার্তো গোল্ড মাইন – চিলি
৬. কার্লিন ট্রেন্ড গোল্ড মাইন – যুক্তরাষ্ট্র
৭. বডিংটন গোল্ড মাইন – ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া
৮. পোনেং গোল্ড মাইন – দক্ষিণ আফ্রিকা
৯. পুয়েব্লো ভেইজো গোল্ড মাইন – ডমিনিক রিপাবলিক
১০. কোর্তেজ গোল্ড মাইন – যুক্তরাষ্ট্র।

যদি চিনে এক হাজার টন সোনা পাওয়া যায়, তাহলে এই তালিকার এক নম্বরে উঠবে তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.