আরসিবির অধিনায়ক বিরাটই ! প্রায় নিশ্চিত করেই ফেললেন বিরাটের পরম বন্ধু এ বি ডিভিলিয়ার্স। নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিওয় এবি ডি জানিয়েছেন , আরসিবি এর এবারের স্কোয়াড অনুযায়ী , অধিনায়ক হওয়ার সম্ভাবনা বিরাটেরই। আরসিবির নিলামের পর , বিরাটের অধিনায়ক হওয়ার জল্পনা আরো বেড়ে গেছে ।
মিস্টার ৩৬০ জানান , “এটি এখনও নিশ্চিত নয় , তবে বিরাট কোহলি ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক হতে পারেন। স্কোয়াড দেখার পরে এটি অনুভব হচ্ছে।”
প্রতিবছর বাজে পারফরমেন্সের পরেও কোহলির মুখ চেয়েই আরসিবিকে সমর্থন করে আসছেন বহু অনুরাগীরা । ২০১৬ সালে , কোহলির নেতৃত্বে ফাইনালেও উঠেছিল বেঙ্গালুরু । পাশাপাশি গত তিন মরশুমে , যে ফফ ডু প্লেসিস দলকে নেতৃত্ব দিয়ে এসেছিলেন , তিনিও এবার দলে নেই । তাই অধিনায়কত্বের দৌড়ে , বিরাটের নামটাই বারবার উঠে আসছে ।







