জেলা

মারুতি ভ্যান ও ইঞ্জিন ভ্যানের সংঘর্ষে প্রাণ গেল একরত্তি শিশুর

সড়ক দুর্ঘটনায় এবার ফের প্রাণ গেল একরত্তি শিশুর। শুক্রবার স্কুল ছুটির পর পুল কারের সঙ্গে ইঞ্জিন ভ্যানের ধাক্কা লাগে। সেখানেই প্রাণ হারায় ক্লাস কেজি ওয়ানের স্কুল পড়ুয়া। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে আমতা এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত শিশুর ইশা কোলে। ওই পড়ুয়াটির বাড়ি আমতা-২ ব্লকের হানিধাড়া গ্রামে। অন্যান্য দিনের মতোই ভবানীপুরের কেজি স্কুল থেকে মারুতি ভ্যানের করে শিক্ষার্থীদের নিয়ে বাড়ি ফিরছিল। সেই সময় ওই পুল কারে ছিল ১৪ জন শিশু। ওই মারুতি ভ্যানটি উদয়নারায়ণপুর-সেহাগড়ি সড়কে খড়িবন এলাকায় আসার পরে উল্টো দিক থেকে নিয়ন্ত্রণ হারিয়ে এগিয়ে আসছিল একটি ইঞ্জিন ভ্যান।

তার মধ্যে গুরুতর আহত হয়েছে একজন পড়ুয়া। প্রথমেই আশঙ্কাজনক অবস্থায় বরদা নার্সিংহোমে ভর্তি করা হয়। সেখানেই অন্যান্য আহতদের ও প্রাথমিক চিকিৎসা করা হয়। তবে বাকিদের আঘাত গুরুতর না হয় তাদের ছেড়ে দেওয়া হয়। তবে ইশা কোলের অবস্থার অবনতি ঘটায় তাকে কলকাতা স্থানান্তরিত করা হয়। তবে শেষ রক্ষা করা যায়নি। সেই যাত্রা পথেই প্রাণ হারায় শিশুটি। ইতিমধ্যেই পুলিশ ওই পড়ুয়ার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়া মর্গে নিয়ে যায়। এরপরেই পরিবারের হাতে তুলে দেওয়া হয় শিশুটির দেহ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.