অফবিট

দু’দিনেই হলুদ ছোপ হবে উধাও! ঝকঝকে সাদা দাঁত পেতে ব্যবহার করুন ঘরোয়া কিছু টোটকা

সাদা দাঁতের হাসির মাধুর্য আলাদাই। কিন্তু আধুনিক জীবনযাপনে এবং সঠিক যত্নের অভাবে অনেক সময় দাঁতে দাগছোপ পড়তে শুরু করে। দু’বেলা নিয়ম করে দাঁত মেজেও হলুদ ছোপ দাঁতের উপর পড়ে। এই হলদেটে দাগ সহজে দূর করা মুশকিল। তবে সমস্যা থাকলে সমাধানও থাকবে। অনেকেই মাঝেমাঝে ‘টিথ হোয়াইটেনিং’ করান। কিন্তু তা বেশি দিন স্থায়ী হয় না। মাসখানেক পর আবার আগের মতো হয়ে যায়। সমস্যা যত কঠিনই হোক, ঘরোয়া টোটকায় তার সমাধান থাকবেই। দাঁত সাদা করতেও কিন্তু ঘরোয়া টোটকার বিকল্প নেই। রইল তেমন কিছু টোটকার হদিস।

বেকিং সোডা দিয়ে দাঁত ব্রাশ করা- দাঁত ঝকঝকে করার জন্য সবচেয়ে ভাল ও সহজলোভ্য প্রাকৃতিক সমাধান হল বেকিং সোডা। সোডিয়াম বাইকার্বোনেটও বলা হয়ে থাকে। দাঁত সাদা করার ক্ষমতা বাড়ায় ও বিবর্ণ হওয়ার থেকে রক্ষা করে।

নারকেলের তেল- ভোজ্য তেল প্রাকৃতিকভাবে নিরাপদ ও এর কোনও পার্শ্বপ্রতিক্রিয়াও নেই। ওরাল হাইজিন বজায় রাখার জন্য নারকেল তেল একটি কার্যকরী উপাদান। এই উপকরণের মাধ্যমে শরীর থেকে টক্সিন অপসারণ করতে ও দাঁতকে সাদা ও উজ্জ্বল করে তুলতে সাহায্য করে।

তুলসি পাতা – আসলে তুলসি পাতার সাহায্যেও আপনি দাঁতের ঝকঝকেভাব ফিরে পেতে পারেন। এই জন্য টুথপেস্টও লাগবে। কারণ, টুথপেস্ট দিয়ে দাঁত মাজার পরেই তুলসি পাতা ব্যবহার করতে হবে। কীভাবে? কয়েকটি তুলসি পাতা থেতো করে নিন।

তা দিয়েই দাঁতে এবং মাড়িতে ঘষে নিন। এতে আপনার মুখের দুর্গন্ধ দূর হবে। দাঁতের খারাপ ব্যাকটেরিয়াও ধ্বংস হবে। ক্যাভিটির মতো সমস্যা দূরে থাকবে। দাঁতের সাদা ভাবও ফিরে আসবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.