২৬ এর নির্বাচনের আগে বড় সড় সাফক্য তৃণমূল কংগ্রেসের এদিন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের হাত ধরে বিজেপি, সি পি আই এম দল থেকে শতাধিক কর্মী তৃণমূলে যোগদান করলেন।
কৃষ্ণনগর এক নম্বর ব্লক দক্ষিণ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং ব্লক সভাপতি স্বপন ঘোষের তৎপরতায় প্রথমে কর্মী সভা হয় কৃষ্ণনগর রোড স্টেশন এর একটি বেসরকারি লজে। এই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। পরবর্তীতে কৃষ্ণনগর এক নম্বর ব্লকের যে সকল পঞ্চায়েত আছে, সেখান থেকে বিভিন্ন পঞ্চায়েত এর বিভিন্ন রাজনৈতিক দলের শতাধিক কর্মী নেতৃত্ব গ্রহণ যোগদান করে তৃণমূল কংগ্রেসের রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের হাত ধরে।







