বিনোদন

কেরিয়ারের শিখরে থাকাকালীন অবসর ! অভিনয় জগৎ থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন বিক্রান্ত মাসে

বর্তমানে রয়েছেন কেরিয়ারের শীর্ষে । কিন্তু সব কিছুকে ছেড়ে আশ্চর্যজনক সিদ্ধান্ত ’12th Fail’ খ্যাত অভিনেতা বিক্রান্ত মাসের ।মাত্র ৩৭ বছর বয়সে , অভিনয় জগৎ থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন তিনি । রবিবার মাঝরাতে সমাজ মাধ্যমের মাধ্যমে একথা প্রকাশ্যে এনেছেন বিক্রান্ত এবং তাতে স্বভাবতই হতবাক তাঁর অনুগামীরা ।

সম্প্রতি ’12th Fail’ সিনেমার মধ্য দিয়ে , দর্শকদের মনে , নিজের কাজের ছাপ ফেলে দিয়েছেন বিক্রান্ত । কিন্তু এসবের মাঝেই অবসরের সিদ্ধান্ত তার । জানা গেছে , আপাতত হাতে দুটি বড় কাজ রয়েছে তার , এবং সেই কাজের মধ্য দিয়েই , নিজের কেরিয়ারে ইতি টানবেন তিনি । তিনি জানিয়েছেন , ২০২৫ সালের পর , আর অনুরাগীদের সাথে দেখা হবে না ।

অবসরের কথায় তিনি বলেন , “২০২৫ আসছে, ২০২৫-এই সকলের সঙ্গে পর্দায় শেষবারের মতো দেখা হবে।” তিনি আরো লেখেন , “অসাধারণ কেটেছে শেষ কয়েকটা বছর। আমাদের সাপোর্ট করার জন্য সকলকে ধন্যবাদ। কিন্তু যত এগোচ্ছি জীবনে তত বুঝতে পারছি, ঘরে ফিরতে হবে। একজন স্বামী, একজন বাবা, একজন ছেলে হিসেবে সেই দায়িত্ব রয়েছে আমার কাঁধে। একজন অভিনেতা হিসেবেও।” তবে শেষে অবশ্য তিনি লেখেন , “২০২৫-এই শেষবার দেখা হচ্ছে, সঠিক সময় না আসা পর্যন্ত।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.