দেশ

ভোটে গরমিলের অভিযোগ, ভোটের হার প্রকাশের সময় বেঁধে দিলো সুপ্রিম কোর্ট

নির্বাচনে প্রথম দুদফায় ভোটের হার নিয়ে বিস্তর গরমিলের অভিযোগ ওঠে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে সম্প্রতি সরব হন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে তৃণমূলের তরফে অভিযোগও জমা দেওয়া হয়। সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলাও দায়ের করে বিরোধীরা।এদিন শুনানিতে আদালত নির্দেশ দেয়, আগামী চারদফা ভোটের ক্ষেত্রে নির্বাচন শেষের ৪৮ ঘণ্টার মধ্যে ভোটদানের চূড়ান্ত হার জানাতে হবে নির্বাচন কমিশনকে।১৯ এপ্রিল থেকে দেশজুড়ে লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। বিরোধীদের অভিযোগ, প্রথম দফা ভোটের ১১ দিন পর কমিশন ভোটের চূড়ান্ত পরিসংখ্যান প্রকাশ করে। দ্বিতীয় দফার ভোটের ৪ দিন পর ভোটের হার জানায়। বিকেল ৫টা পর্যন্ত কোথায় কত ভোট পড়ল ভোটের দিনই তা প্রকাশ করে নির্বাচন কমিশন। পরে চূড়ান্ত ভোটের হার জানানো হয়। কিন্তু প্রথম ও দ্বিতীয় দফার এক্ষেত্রে ভোটের দিনের হার ও পরে জানানো হারের মধ্যে ৫ থেকে ৭ শতাংশ ভোট বৃদ্ধির ঘটনা ঘটে। এই উদাহরণ তুলে কারচুপির অভিযোগ করে বিরোধীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.