বুধবার অর্থাৎ আজ কলকাতা-সহ দক্ষিণের সব জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস থাকলেও হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি জেলাগুলিতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এছাড়াও আজ রাজ্যের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জেনে নিন আজকের আবহাওয়া আপডেট,,,
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দপ্তর জানাচ্ছে, এদিকে মৌসুমী অক্ষরেখা উত্তরবঙ্গের ওপরে হিমালয়ের পাদদেশে অবস্থান করছে। উত্তর বাংলাদেশে থাকা ঘূর্ণাবর্তের কারণে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বাংলায়। এর জেরেই বৃষ্টি বাড়বে। বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়।আজ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা হাওড়া এবং নদীয়া জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে মুর্শিদাবাদ বাঁকুড়া পূর্ব ও পশ্চিম পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার কিছু অংশে।
কলকাতার ওয়েদার
বুধবার সকাল থেকেই কলকাতা শহরেও ঝিরঝিরে বৃষ্টি চলছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আজ তিলোত্তমা মহানগরীতে দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির জেরে শহরের নিচু এলাকাগুলি জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর
দক্ষিণবঙ্গের পাশাপাশি ভারী বৃষ্টির দাপট চলবে উত্তরের একাধিক জেলায়। আজ উত্তরবঙ্গের উপরের দিকের কয়েকটি জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।এক নাগাড়ে এই বৃষ্টির জেরে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাগুলিতে ফের একবার ধ্বস নাবার আশঙ্কা করা হচ্ছে।







