ফের সংবাদ শিরোনামে আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। বৃহস্পতিবার ঠিক দুপুর ২ টোর সময় অগ্নিকান্ডের ঘটনা ঘটে আর জি করে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের দুটি ইঞ্জিন। হাসপাতাল চত্বরে বজায় রয়েছে আতঙ্কের পরিবেশ।
বর্তমানে আরজিকরের বহুদিনের অচল অবস্থা কেটে বেশ কিছুদিন ধরেই শুরু হয়েছে রোগী পরিষেবা। তারপরেই কিছুদিনের মধ্যেই বীর খবরের শিরোনামে আরজিকর। আজ দুপুরে আচমকাই হাসপাতালের ছয় তলায় আগুন লেগে যায়। যেটা ছিল অ্যাকাডেমি বিল্ডিং। এরপর সেখান থেকে আগুন ছড়িয়ে পরে মাইক্রোবায়োলজি বিভাগের ‘হট এয়ার ওভেন’-এ। তৎক্ষণাৎ কর্মরত চিকিৎসক ও পড়ুয়াদের বের করে আনা হয়।
প্রথমদিকে হাসপাতালের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুনের তীব্রতা বেশি থাকায় দ্রুত খবর দেওয়া হয় দমকল বিভাগে। এরপরেই দীর্ঘ এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের দুটি ইঞ্জিন। এছাড়াও আগুন লেগে যাবার পর বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। হতে হতে কোন রকম খবর না পাওয়া গেল চারিদিকে রয়েছে আতঙ্ক। তবে প্রাথমিক তদন্তের পর মনে করা হচ্ছে বায়ো কেমিস্ট্রি ল্যাবে যান্ত্রিক ত্রুটির কারণে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।







