দেশ

মহারাষ্ট্রে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালো ২

মহারাষ্ট্রে ট্রেনের ধাক্কায় চলে গেল ২টো তরতাজা প্রাণ। ট্রেনের ধাক্কায় ঘটে গেল এই মর্মান্তিক দুর্ঘটনা। বুধবার সকালে এই দুর্ঘটনাটি ঘটে। রেল পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

রেল সূত্রে জানা গেছে, মৃত যুবকের বয়স ১৯ বছর ও অন্য আরও একজনের বয়স ১৭ বছর। মুম্বই-কঙ্কন রুটে অন্যান্য দিনের মতই স্বাভাবিকভাবেই ট্রেন চলাচল করছিল। এবার দিভা ও নিলাজে স্টেশনের মাঝে মান্ডোভি আসার আগেই সেখান থেকে রেললাইন পারাপার করার চেষ্টা করে। তবে এই সময় উল্ট দিক থেকে ট্রেন চলে আসায় দুই জনেই প্রাণ হারায়।

খবর পাওয়া মাত্রই তড়িঘড়ির রেলের আধিকারিকেরা উদ্ধার করে ওই দুই তরুণের মৃতদেহ। ইতিমধ্যেই রেল পুলিশের আধিকারিকেরা গোটা ঘটনা ঘটিয়ে দেখছে। এমনকি ট্রেনের চালকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে কি ভাবে ঘটলো এই মর্মান্তিক দুর্ঘটনা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.