টিয়া পাচার বেড়েই চলেছে উত্তরবঙ্গ জুড়ে। গত এক মাসে গোটা উত্তরবঙ্গতে রেকর্ড সংখ্যায় টিয়া উদ্বার করা হয়েছে। টিয়া পাচারকারীরা বেশীরভাগই বাইরের লোক। পাচারকারীরা টিয়া গুলিকে নেপাল এবং ভূটান বর্ডারের মধ্যে দিয়ে বাইরে পাচার করেন বলে জানা গেছে। সবচাইতে বেশী সংখ্যায় টিয়া ধরা পড়েছে ভূটান বর্ডারে। এবং ফুলবাড়ি এলাকায়। গত এক মাস আগে এনজেপীতে ধরা পড়েছিল প্রায় তিনশোটির মতন টিয়া পাখি। পাখিদের মধ্যে সবচাইতে বেশী পাচার হয় টিয়া এবং তা পাচার করাও হয় অতি সহজেই। তাই উত্তরবঙ্গের চোরা পাচারকারীরা টিয়া ধরেই পাচারের উদ্যোগ নেয়। চোরা কারবারীরা কলকাতা কিংবা তার আশেপাশে পাচার না করে বাইরে পাচার করে টিয়াপাখি। আর এতে দামও ভালো পায় তারা বলে জানিয়েছে তারা। টিয়াপাখির দাম বেশ ভালো থাকে বলেও জানিয়েছে ধরা পড়ে যাওয়া চোরাকারবারীদের মধ্যে একজন। তাই এবার থেকে পাচারকারীদের ধরতে কড়া নিরাপত্তার ব্যাবস্থা করেছে বন দপ্তর। তবে টিয়া পাখি ছাড়াও অন্যান্য পাখিও যাতে পাচার না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখছে তারা। দিনের পর দিন বাড়ছে টিয়া পাচার তাই চিন্তায় প্রশাসন। আন্তর্জাতিক বাজারে টিয়াপাখির মুল্য বেড়েই চলেছে দিনের পর দিন। তাই বাড়ছে টিয়া পাচার বলে মনে করছে বন দপ্তর।
Read Next
November 20, 2026
বাড়িতেই বানান রেস্তরাঁর স্বাদের মাশরুম রিসোটো! ১ কাপ গোবিন্দভোগ চালেই তৈরি হবে ইতালীয় পদ
November 20, 2026
পাহাড়ের কোলে চিরনিদ্রায় সাবিত্রী দেবী; মাতৃবিয়োগে শোকস্তব্ধ যোগী আদিত্যনাথ
November 20, 2026
কৃষকের ফসলেই ছুটবে গাড়ি! পেট্রোলে ২০% ইথানল মিশ্রণের ঐতিহাসিক নজির গড়ল ভারত
November 20, 2026
বিতর্ক ও সাসপেনশনের ৮ বছর পার, সসম্মানে পদে ফিরছেন উত্তরপ্রদেশের আইপিএস অফিসার জসবীর সিংহ
November 20, 2026
আজকের রাশিফল: শুক্রবার ভাগ্য খুলবে কোন ৫ রাশির? অর্থলাভ থেকে কর্মক্ষেত্রে সাফল্য, কেমন কাটবে ১২ রাশির দিন?
November 19, 2026
বিকেলের আড্ডায় চায়ের সঙ্গে জমে যাবে মিনি চিজি পকেট দোসা, রইল সহজ রেসিপি
Related Articles
Check Also
Close







