টিয়া পাচার বেড়েই চলেছে উত্তরবঙ্গ জুড়ে। গত এক মাসে গোটা উত্তরবঙ্গতে রেকর্ড সংখ্যায় টিয়া উদ্বার করা হয়েছে। টিয়া পাচারকারীরা বেশীরভাগই বাইরের লোক। পাচারকারীরা টিয়া গুলিকে নেপাল এবং ভূটান বর্ডারের মধ্যে দিয়ে বাইরে পাচার করেন বলে জানা গেছে। সবচাইতে বেশী সংখ্যায় টিয়া ধরা পড়েছে ভূটান বর্ডারে। এবং ফুলবাড়ি এলাকায়। গত এক মাস আগে এনজেপীতে ধরা পড়েছিল প্রায় তিনশোটির মতন টিয়া পাখি। পাখিদের মধ্যে সবচাইতে বেশী পাচার হয় টিয়া এবং তা পাচার করাও হয় অতি সহজেই। তাই উত্তরবঙ্গের চোরা পাচারকারীরা টিয়া ধরেই পাচারের উদ্যোগ নেয়। চোরা কারবারীরা কলকাতা কিংবা তার আশেপাশে পাচার না করে বাইরে পাচার করে টিয়াপাখি। আর এতে দামও ভালো পায় তারা বলে জানিয়েছে তারা। টিয়াপাখির দাম বেশ ভালো থাকে বলেও জানিয়েছে ধরা পড়ে যাওয়া চোরাকারবারীদের মধ্যে একজন। তাই এবার থেকে পাচারকারীদের ধরতে কড়া নিরাপত্তার ব্যাবস্থা করেছে বন দপ্তর। তবে টিয়া পাখি ছাড়াও অন্যান্য পাখিও যাতে পাচার না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখছে তারা। দিনের পর দিন বাড়ছে টিয়া পাচার তাই চিন্তায় প্রশাসন। আন্তর্জাতিক বাজারে টিয়াপাখির মুল্য বেড়েই চলেছে দিনের পর দিন। তাই বাড়ছে টিয়া পাচার বলে মনে করছে বন দপ্তর।
Read Next
November 12, 2026
বাজারে উঠেছে টাটকা মেথি আর কড়াইশুঁটি, বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্তরাঁর স্বাদের মেথি মালাই মটর
November 12, 2026
আজকের রাশিফল: বৃহস্পতিবার ভাগ্য খুলতে পারে ৫ রাশির! চাকরি থেকে ব্যবসা, কোন দিকে আসবে সুখবর?
November 11, 2026
উড়ানের আগেই হুমকি-চিরকুট উদ্ধার, তৎপরতায় রক্ষা পেল মুম্বইগামী বিমান
November 11, 2026
সাতসকালে আসামে বিপত্তি, অন্য ট্রেনকে জায়গা দিতে গিয়ে লাইনচ্যুত কলকাতা-সাইরাং এক্সপ্রেস
November 11, 2026
ধোঁয়াশার ভিড়ে নির্মল আলোর খোঁজ: ঐতিহ্যের পথেই ফিরুক পরিবেশবান্ধব দীপাবলি
November 11, 2026
ভাইফোঁটাতেই ভাগ্যবদলের ইঙ্গিত! বুধাদিত্য রাজযোগে ৫ রাশির জীবনে আসতে পারে বড় সুখবর
Related Articles
Check Also
Close
-
আলওয়াড়ায় ভাঙল ৭৮ বছরের প্রথাAugust 24, 2025







