Uncategorizedরাজ্য

ঘুমের ব্যাঘাত ঘটানোয় অসুস্থ বৃদ্ধাকে শাস্তি হিসেবে বেধড়ক মারধর, জেল হেফাজতে আয়াকর্মী!

ঘুমে ব্যাঘাত ঘটায় ৭০ বছরের বৃদ্ধাকে মারধরের অভিযোগ ওঠে আয়ার উপর। বাগুইআটির ঘটনা। সিসিটিভি ফুটেজে ধরা পড়ে অত্যাচারের নিদর্শন। পরিবারের লোকেরা স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করে। ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে এলাকায়।

পরিবার সূত্রে জানা গেছে, ৭০ বছরের ওই বৃদ্ধা গত ৭ বছর ধরে শয্যাশায়ী। বাগুইআটির বাড়িতে তিনি একাই থাকতেন। তাকে দেখভাল করার জন্য ২ জন আয়া রাখা হয়েছিল। তবে ঘুমে ব্যাঘাত ঘটানোর কারণে আয়া সোফিয়া খাতুন অসুস্থ বৃদ্ধাকে চর-থাপ্পর মারে। দুর্বল শরীর নিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করলেও বৃদ্ধার শেষ রক্ষা হয়নি। মারাত্মক অত্যাচারের জেরে রাতেই তিনি মারা যান। পরিবারের লোকেরা বৃদ্ধার শেষকৃত্য করে। তার কিছুদিন পর হঠাৎই তাদের নজরে আসে সিসিটিভির ফুটেজ। সেখানে পরিষ্কার দেখা যায় সোফিয়া খাতুনের অত্যাচারের নিদর্শন।

সঙ্গে সঙ্গে বিধাননগর থানায় ডায়েরি করা হয় বৃদ্ধার পরিবারের তরফে। প্রমাণ দেখে পুলিশ তদন্তে নেমে সোফিয়া খাতুনকে গ্রেফতার করে। অভিযুক্ত আপাতত জেল হেফাজতে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.