ট্রেনের তলায় মোটরবাইক, ছিন্ন ভিন্ন দেহ। উড়ে গেল দেহর একাধিক অংশ। সাত সকালে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা, ঘটনাস্থলে পুলিশ। ঘটনাটি নদীয়ার শান্তিপুর থানার অন্তর্গত গোবিন্দপুর কালিবাড়ি এলাকায়। জানা যায়, শান্তিপুর স্টেশন থেকে সকাল ৮ টায় প্রতিদিন একটি লোকাল ট্রেন কৃষ্ণনগরের দিকে রওনা দেয়। ঠিক সেই মতো আজও শান্তিপুর স্টেশন থেকে ওই লোকাল ট্রেন কৃষ্ণনগর এদিকে যাচ্ছিল। গোবিন্দপুর কালীবাড়ির সংলগ্ন রেলগেট পার হয়ে যখন ট্রেনটি যাচ্ছিল তখনই মোটরবাইক নিয়ে আচমকা ট্রেনের তলায় পড়ে যায় ওই ব্যক্তি। জানাযায়ী ওই ব্যক্তির নাম শংকর রায়, বয়স আনুমানিক ৪৫ বছর। পেশাই কাপড় ব্যবসায়ী। বাড়ি গোবিন্দপুর বিবেকানন্দ নগর। ব্যবসা সূত্রেই আজ সকালে সুতো নেওয়ার জন্য মহাজন বাড়ি গিয়েছিল সে। ট্রেনের আওয়াজ শুনতে না পাওয়াই একটি ছোট গলি দিয়ে সে রেললাইন পার হচ্ছিল। ঠিক তখনই আচমকা ট্রেনটি সজোরে ধাক্কা মারে তাকে। তার মোটরবাই ক ট্রেনের তলায় পড়ে যায়। ট্রেনে হিজরে তাকে প্রায় কুড়ি হাত দূরে নিয়ে যায়। শরীরের অধিকাংশ জায়গা ছিন্নভিন্ন হয়ে যায় তার। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পরিবারের লোকজন। অন্যদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ এবং রেল পুলিশ। উভয়ের সাহায্যে মৃতদেহটি উদ্ধার করে নাই নিয়ে যায় পুলিশ। অন্যদিকে ট্রেনটি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকায় ট্রেন চলাচলেও কিছুটা বিঘ্ন ঘটে। তবে স্থানীয়দের দাবি গোটা গোবিন্দপুর জুড়ে রেললাইনে কোন গার্ড ওয়াল না থাকার কারণে এর আগেও দুর্ঘটনা ঘটেছে। তাদের দাবি অবিলম্বে রেল কর্তৃপক্ষ যে সমস্ত ছোট বড় গলি রয়েছে সেই গুলি গুলোকে গার্ড ওয়াল দিয়ে ঘিরে দেওয়া হোক।
Read Next
November 6, 2026
দেশলাই কিনতে এসে মুদির দোকানে তোলাবাজির অভিযোগ! প্রতিবাদ করতেই হামলা, থানায় যাওয়ার পথেও মারধর
November 6, 2026
ক্যাফের ক্যাশ কাউন্টার থেকে টাকা লুঠ, ম্যানেজারকে মারধরের অভিযোগ! সিসিটিভি ফুটেজের সূত্র ধরে গ্রেফতার ৩ বিজেপি কর্মী
November 6, 2026
কালীপুজোর আগে বড়মার মন্দিরে বড় বদল, সরল ‘ধর্ম যার যার’ বার্তা, এল নতুন স্লোগান
November 6, 2026
সাহায্য করতে গিয়েই বিপর্যয়! ঝাড়খণ্ডে ভিড়ের ওপর উঠে গেল ঘাতক ট্রাক, নিহত ৭
November 5, 2026
মায়ের কবরের পাশেই নিজের শেষ ঠিকানা তৈরি! বিহারের মনজুরের কাহিনি ছুঁয়ে গেল বহু মানুষের মন
November 5, 2026
• রীতিমতো যুদ্ধের প্রস্তুতি! বীরভূম ও বর্ধমানে এসটিএফের জালে কয়লা মাফিয়া ও বিস্ফোরক পাচারকারীরা
Related Articles
Check Also
Close
-
ফালাকাটা থানার বড় সাফল্য: ৩৩.৭৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৪January 6, 2026







