রাজ্য

বিধানসভায় পাশ হয়ে গেলো দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয় বিল

মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বা়ংলায় আরোও বেসরকারি বিশ্ববিদ্যালয় তৈরি হতে চলেছে। এবিষয়ে মঞ্জুরি পেতে রাজ্য বিধানসভার অধিবেশনে দুটি ১)দ্য রামকৃষ্ণ পরমহংস ইউনিভার্সিটি বিল ২০২৪ ২) ‘দ্য রবীন্দ্রনাথ ঠাকুর ইউনিভার্সিটি বিল ২০২৪’ নিয়ে আলোচনায় অংশ নেন বিজেপির বিধায়ক শান্তনু পরামানিক,আনন্দময় বর্মন,অম্বিকা রায়,শঙ্কর ঘোষ ও শাসক দলের তরুণ কুমার মাইতি, রফিকুল ইসলাম মন্ডল,মঞ্জু বসু,মহম্মদ আলী,নির্মল ঘোষ, আই এস এবং বিধায়ক নৌশদ সিদ্দিকি । বিলের উপর জবাবী ভাষন দেন উচ্চ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ।

রবীন্দ্রনাথ ঠাকুরের নামাঙ্কিত এই প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় তৈরি হবে হুগলি জেলার ধনেখালিতে। কালীপদ সাহা মেমোরিয়াল ট্রাস্ট নামে এক স্বেচ্ছাসেবী সংগঠন ওই বেসরকারি বিশ্ববিদ্যালয় তৈরি করবে । এদিকে উত্তর ২৪ পরগণার আগরপাড়ায় রামকৃষ্ণ পরমহংস দেবের নামে একটি বিশ্ববিদ্যালয় তৈরি করছে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন। এই সংক্রান্ত ‘দ্য রামকৃষ্ণ পরমহংস বিশ্ববিদ্যালয় বিল ২০২৪’ নিয়ে আলোচনায় বিরোধী বিধায়ক শান্তনু পরামানিক বলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে ভালো তবে এর পরিকাঠামোর বিষয়টি স্ট্যান্ডিং কমিটির বৈঠকে আলোচনা বা প্রদর্শন করলে ভালো হতো। কলেজ , বিশ্ববিদ্যালয় গুলি ঠিকঠাক চলুক। শাসক দলের বিধায়ক তরুণ মাইতি বিলকে সমর্থন জানিয়ে বলেন জাতীয় শিক্ষা নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে ও মান্যতা দিয়ে এই বিল তৈরী হয়েছে। এই বিশ্ববিদ্যালয়গুলিতে ন্যাক এর গাইড লাইন মেনে উচ্চমানের বিশ্ববিদ্যালয়ের করতে হবে।নানান বিষয়ে এখানে পড়ানো হবে রিসার্চ ওর্য়াক থাকবে এই বিদ্যালয়ে।এখানে যেভাবে এডমিনিস্ট্রেশন এর কথা বলা হয়েছে ভিজিটার চ্যান্সেলর থাকবে যা এক কথায় পশ্চিমবঙ্গের শিক্ষার ইতিহাসে ল্যান্ডমার্ক।

নৌশদ সিদ্দিকি বলেন শিক্ষা ব্যাবস্হাকে বেসরকারির হাতে তুলে দিচ্ছে।কেন্দ্রীয় সরকারের বেসরকারি করণের পাশাপাশি রাজ্য তাকে অনুসরন করছে।

এই বিলে ভিজিটার হবেন মুখ্যমন্ত্রী ।
কোয়ালিটি অফ ইন্ডাস্ট্রি মানে উন্নতমানের বিশ্ববিদ্যালয় হ ওয়ার চেষ্টা করবে। ১৯১৮ সালে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় তৈরী করেন। রবীন্দ্রনাথের উক্তি দিয়ে বলেন মুখ্যমন্ত্রী সরকারি শিক্ষা ব্যাবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে মধ্যবৃত্ত,থেকে সাধারন ঘড়ের শিক্ষার্থীরা পরতে পারবেন এমন ব্যাবস্হাই রেখেছেন। শঙ্কর ঘোষের টেগর এর পরিবর্তে ঠাকুর শব্দটির বিষয়ে কর্তৃপক্ষ কে বলে দেখবো বলে জানায় মন্ত্রী ব্রাত্য বসু।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.