একটা মেয়ের স্ত্রী হিসাবে সংসারে বহু কাজ থাকে। স্বামী সন্তান ও বাড়ির সকলের খেয়াল রাখা যত্ন নেওয়া। যা যুগের পর যুগ ধরে চলে আসছে। তাই বলে চা দিতে ১০ মিনিট দেরি হয়েছে বলে স্ত্রীর মাথা ধড় থেকে একেবারে আলাদা করে দিলো স্বামী।
এবার এমনি চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দিল্লির কাছে গাজিয়াবাদের ভোজপুর গ্রামে। অভিযুক্তের নাম ধরমবীর(৫২)। পেশায় তিনি দিন মজুর।
সূত্রের খবর, দিন মজুর স্বামী ধরমবীর ঘরে ঘুমাচ্ছিলেন। ঘুম থেকে উঠে তিনি স্ত্রীর কাছে এককাপ চা খেতে চান। কিন্তু সেই মুহূর্তে তার স্ত্রী সুন্দরী ব্যস্ত থাকায় তাকে জানায় ১০ মিনিট পর চা দেবে। বাস এতেই ধরমবীরের রাগ একেবারে চরমে।
নিজের বাড়ির ছাদে উঠে গিয়ে দেখেন তার স্ত্রী বাসন মাজছে। এরপরই তিনি নিচে নেমে ধারালো তরোয়াল নিয়ে ছাদে আসেন। তার স্ত্রী সুন্দরী কিছু বুঝে ওঠার আগেই ধারালো অস্ত্রের আঘাতে ধড় থেকে মাথা আলাদা করে দেন ধরমবীর।
তখনও তার ঘরে ঘুমাচ্ছিল তিন ছেলে ও এক মেয়ে। তবে ঘটনাস্থলেই মারা যায় সুন্দরী। গোটা ঘর ভেসে যাই রক্তে। তার এক ছেলে সেই ঘটনা দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে ধরমবীরকে গ্রেফতার করে নিয়ে যায়।







