আবহাওয়া

শৈত্যপ্রবাহের সতর্কতা,কী বলছে হাওয়া অফিস জেনেনিন

একলাফে ১৫ ডিগ্রির নীচে নেমে গিয়েছে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। বেশ কিছু জেলায় জারি করা হয়েছে শৈত্যপ্রবাহের সতর্কতা। হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন আরও নামতে পারে পারদ। ফলে জাঁকিয়ে ঠান্ডা পুরোদমে উপভোগ করছেন বঙ্গবাসী। আগেই আবহাওয়ার পূর্বাভাস ছিল যে সপ্তাহের শেষ থেকে তাপমাত্রা অনেকটাই নেমে যাবে।

দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলার তাপমাত্রা ১০ ডিগ্রির আশেপাশে চলে গিয়েছে। ফলে হাড়কাঁপানো ঠাণ্ডা অনুভব করছেন অনেকে। বেশ কিছু জেলায় জারি হয়েছে শৈত্যপ্রবাহের সতর্কতা। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় জারি হয়েছে শৈত্যপ্রবাহের সতর্কতা। শনিবারও এই জেলাগুলিতে শৈত্যপ্রবাহের সতর্কতা থাকবে। পাশাপাশি ভোরের দিকে কুয়াশার দাপট দেখা যাবে কিছু জেলায়। বেলা গড়াতেই আকাশ পরিষ্কার থাকবে। বৃষ্টির সম্ভাবনা আপাতত কোথাও নেই। আবহাওয়া মূলত শুষ্ক থাকবে।

উত্তরবঙ্গের জেলাগুলিতে শেষ কয়েকদিনে তাপমাত্রা একলাফে অনেকটাই নিম্নমুখী। সাধারণত শীতের সময়ে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা অনেকটাই নেমে যায়। দার্জিলিং থেকে শুরু করে মালদহ জেলায় তাপমাত্রার পারদ অনেকটাই নেমেছে। কিছু জেলায় ঘন কুয়াশার দাপট দেখা যাবে। এর জেরে গাড়ি চালকদের সমস্যা হতে পারে। দার্জিলিংয়ের তাপমাত্রা ইতিমধ্যে ১০ ডিগ্রির নীচে মেনে গিয়েছে। আগামী কয়েকদিন তাপমাত্রার পারদ আরও নেমে যেতে চলেছে।

এছাড়াও কলকাতার তাপমাত্রাও শেষ কয়েকদিনে অনেকটাই নেমেছে। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি কম। শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস, , যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি কম। আগামী দিনে আরও নামতে পারে তাপমাত্রার পারদ। ফলে যে জাঁকিয়ে ঠাণ্ডা উপভোগ করার জন্য অপেক্ষা করছিলেন রাজ্যবাসী, সেই ঠান্ডার প্রাথমিক আঁচ এখন সকলেই পুরোদমে বুঝতে পারছেন। আগামী কয়েকদিন আরও নামবে তাপমাত্রা। ফলে ঠাণ্ডার কাঁপুনি আরও বাড়বে কলকাতা শহর জুড়ে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.