প্রত্যাশার থেকেও বেশি সাফল্য আনলেন পুষ্পা ২ এর। গত ৫ই ডিসেম্বর মুক্তি পাওয়া এই সিনেমা প্রথম দিনেই ১০০ কোটির ও বেশি ব্যবসা করে। বুধবার পর্যন্ত ১হাজার কোটির ব্যবসার রেকর্ড করেছে। এই বৃহস্পতি বার ১০৫০ কোটির ঘর ছাড়িয়ে ব্যবসা করছে পুষ্পা ২।
সাউথ সিনেমা পরিচালক সুকুমারের সিনেমা পুষ্পা ২ দি রুল অ্যাকশন, রোমান্স, ড্রামা, টুইস্ট ও নানান চমকে দর্শকদের আকর্ষণ করছে।
পুষ্পার প্রথম পর্বে আল্লু রেশমিকার অভিনয় মন্ত্রমুগ্ধ করেছে দর্শকদের। সেই জুটি নতুন ভাগে আরো চমক দিচ্ছে দর্শকদের। এবং খলনায়ক হিসাবে ফাহাদ ফাসিল আরো জমজমাট করেছে সিনেমাকে। এছাড়াও বিশেষ ভূমিকায় রয়েছে জগপতি বাবু, রাও রামেশ, সুনীল, অনসুয়া ভারদ্বাজ এবং ধনঞ্জয়।
পুষ্পা ২ পাঁচটি ভাষায় হিন্দি, তেলেগু, তামিল, মালায়লাম ও কানাড়া ভাষায় মুক্তি পেয়েছে।
সব কটি ভাষায় মাতিয়ে রেখেছে দর্শকদের। ফ্লিমবিটের মতে, ভারতের দ্রুততম সিনেমা হয়ে ১০০০ কোটির মাইল ফলক অতিক্রম করেছে।







