দেশ

শীতের বাতাসে নতুন রোগের আক্রমণ, মৃত ৮

শীতের ঠান্ডা বাতাসে আবারো হানা দিলো অজানা রোগ। সেই অজানা রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ৮ জনের। মৃতের সকলেই শিশু ও বালক।
মৃত্যুর সঠিক কারণ নিয়ে ধোয়াসায় পরিবার ও চিকিৎসক মন্ডলী। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায় , অজানা রোগের প্রকোপ ধরা পড়েছে জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার বাধাল গ্রামে।
বাধাল গ্রামের আটজন বাসিন্দা হটাৎ অজানা রোগে আক্রান্ত এ মারা যায়। বুধবার ১২ বছরের আরও এক বালকের মৃত্যু হয়েছে। জানা যায় , মৃতেরা একই গ্রামের দুই পরিবারের সদস্য।
মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। অজানা রোগে মৃতের সংখ্যা বাড়ায় দুশ্চিন্তার পরিবেশ তৈরী হয় চিকিৎসকদের কপালে। বায়োসেফটি লেভেল ৩ ল্যাবে মৃতদের নমুনা পরীক্ষার প্রস্তুতি চলছে।পরীক্ষা করা হবে কোন ভাইরাসে তারা আক্রান্ত ছিল, কীভাবে মৃত্যু হল, কী কী উপসর্গ ছিল।
প্রশাসনের তরফে জানানো হয়, মৃতদের মধ্যে ছয় জন ১৪ বছর বয়সি, একজণের বয়স ১২ বছর ও একজনের বয়স পাঁচ। সোমবার দিন মৃত্যু হয় সাত জনের। বুধবার তা বেড়ে হয় আট। রোগটি শনাক্ত করতে স্বাস্থ্য মন্ত্রকের থেকে একটি বিশেষজ্ঞদের দল পাঠানো হবে রাজৌরিতে। মৃতদের কী কী উপসর্গ ছিল, তা নিয়ে পরীক্ষা করে দেখা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.