আবহাওয়া

আবারো পশ্চিমী ঝঞ্ঝা , বাড়বে শীত ? কী বলছে আবহাওয়া অফিস ?

বড়দিনের আগেও হাঁড়হিম করা সেই ঠান্ডাটা নেই। আবহাওয়ার এই পরিস্থিতিতে বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। অবশ্য রবিবার থেকে আবহাওয়ার বদল ঘটেছে। মেঘের চাদর সরিয়ে উঁকি দিয়েছে সূর্য, দেখা মিলেছে রোদ ঝলমলে আকাশের। গতকালও আবহাওয়ার মোটের ওপর একই ছিল। তবে বড়দিনের আগে ফের বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।
এছাড়াও হাওয়া অফিস জানিয়েছেন, একটি ঝঞ্ঝা বিদায় নিলেও, আরেকটি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে রাজ্যে শীতের আমেজ বাধাপ্রাপ্ত হচ্ছে। যে কারণে বড়দিন এবং বর্ষশেষে বাঙালির হাড়কাঁপানো ঠাণ্ডা অনুভব করার সম্ভাবনা অনেকটা কমে গিয়েছে।
এর পাশাপাশি জানা যাচ্ছে, দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে বর্ষণ হতে পারে। ওড়িশা সংলগ্ন ও উপকূলের ৩টি জেলায় অল্পবিস্তর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দু’এক পশলা বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর।
এদিকে উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে। বড়দিনের দিন দার্জিলিংয়ের পাহাড়ি এলাকায় হালকা বৃষ্টিপাত হতে পারে। এছাড়া উত্তরের বাকি সব জেলা শুষ্কই থাকবে। তবে দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, মালদহ এবং উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার দাপট দেখা যাবে বলে খবর।

অন্যদিকে দক্ষিণবঙ্গেও হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই কুয়াশার দাপট কমিয়ে পরিষ্কার হবে আকাশ। বড়দিন এবং বর্ষশেষের আবহে দক্ষিণবঙ্গে জাঁকিয়ে ঠাণ্ডা থাকবে না বলেই আপাতত জানানো হয়েছে।

এছাড়াও আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ১৮ ডিগ্রি তাপমাত্রা । বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৪৬ শতাংশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.