জেলা

গোপালের বনভোজনের মধ্যে দিয়ে ভক্ত ভগবানের মিলনক্ষেত্র হয়ে উঠল নদীয়ার তীর্থ নগরী শান্তিপুর

ভক্ত ও ভগবানের মিলনের মধ্যে দিয়ে এক অনন্য চিত্র ফুটে উঠলো মন্দির নগরী নদীয়ায়। নদীয়ার শান্তিপুর মানে শাক্ত ও বৈষ্ণব ধর্মের মিলন ক্ষেত্র। ১২ মাসে ১৩ পার্বণের মধ্যে দিয়ে বিভিন্ন সনাতনী ধর্মীও অনুষ্ঠান লেগেই থাকে, যার এক অনন্য রূপ নিল পৌষ মাসে গোপালের বোনভোজনের মধ্য দিয়ে। নদীয়ার শান্তিপুরের হরিপুর পঞ্চায়েতের মেথির ডাঙ্গা গ্রামের একটি প্রত্যন্ত গ্রামের কৃষিজমিতে মহাসামরহে ৬ বছর ধরে এই বনভোজনের আয়োজন করে থাকে সনাতনী ধর্মীয় ভক্তবৃন্দরা। গোপালের জন্য ৫৬ মহা ভোগের ব্যবস্থা করা হয়, হাজার হাজার ভক্তবৃন্দদের জন্য আয়োজন করা হয় পঞ্চ ব্যঞ্জন ভোগ প্রসাদ। এবছর ৩০০ রেউ বেশি আরাধ্য গোপাল কে একত্রিত করে ধুমধাম এর সাথে পালিত হয় গোপালের বনভোজন অনুষ্ঠান। জানা গেছে শান্তিপুর তথা নদীয়ার বিভিন্ন প্রান্ত থেকে গৃহস্থ বাড়ির আরাধ্য গোপালদের এই বনভোজনের নিয়ে আসা হয়, এরপর সারি সারি ভাবে সাজিয়ে ভোগ নিবেদন করা হয় গোপাল ঠাকুরকে। হাজার হাজার ভক্তবৃন্দরা সামিল হন এই বনভোজন অনুষ্ঠানে। হরিনাম সংকীর্তন এর সাথে মুগ্ধ হয়ে পড়ে অসংখ্য ভক্তবৃন্দরা। কথাই বলে ভক্তের মধ্যেই লুকিয়ে থাকে স্বয়ং ভগবান, পঞ্চ আত্মা বিরাজিত প্রত্যেকের মধ্যে। ভগবান শ্রীকৃষ্ণের বাল্যরূপ গোপাল, তাই বেশিরভাগ গৃহস্তরা বাড়িতে গোপালের মূর্তি আরাধনা করে থাকেন। শীতের মরশুম পড়তেই বন্ধুবান্ধব আত্মীয়-স্বজনকে নিয়ে দূর দূরান্ত চলে যায় বনভোজনের জন্য। এবার চিত্রটা একটু অন্যরকম, গৃহস্থের আরাধ্য দেবতাকে সাথে নিয়ে ধর্মীয় আচার রীতি মেনে ভক্ত ভগবানের মিলনের মধ্যে দিয়ে আয়োজন এই বনভোজনের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.