বিগত কয়েকদিন ধরে নিম্নচাপ, পশ্চিমী ঝঞ্ঝার উপদ্রবে বাংলায় যেন শীত কোথায় পালিয়ে গেছিলো। একটু হাঁটাচলা করতে গিয়েও কার্যত ঘাম ছুটে যাচ্ছিল বঙ্গবাসীর। তবে আর চিন্তা নেই, অবশেষে সপ্তাহ শেষে পারদ পতনের ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া অফিস।যদিও আজ বৃহস্পতিবার কিছু জেলার আকাশ আংশিক মেঘলা থাকবে। সেইসঙ্গে ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে।
এছাড়াও দক্ষিণবঙ্গের আবহাওয়া , আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, আজ কিছু জেলায় ছিটেফোঁটা হলেও বৃষ্টি হতে পারে। আর সেই জেলাগুলি হল পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং কলকাতায়।
এর পাশাপাশি উত্তরবঙ্গের আবহাওয়াতে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি হতে পারে। এছাড়া ঘন কুয়াশার দাপট বিরাজ করবে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পঙ জেলায়।
আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৪৮ শতাংশ।







