খেলাধুলা

সাড়ে ১২ ওভার খেলেছেন মাত্র! তবুও এই ক্রিকেটার পাবেন পুরো ২ কোটি টাকা

অনেক প্রত্যাশা ছিল প্রতিযোগিতা শুরুর আগে থেকেই তাকে নিয়ে। কিন্তু কেন উইলিয়ামসন আইপিএলের প্রথম ম্যাচে খেলতে গিয়েই ছিটকে গিয়েছেন। নিউজিল্যান্ডের এই ব্যাটসম্যান ইতিমধ্যেই দেশে ফিরেছেন কারণ একটি ক্যাচ ধরতে গিয়ে তিনি হাঁটুতে চোট পেয়েছেন। গুজরাট টাইটান্স প্রতিযোগিতায় তিনি পুরো খেলতে না পারলেও তাকে পুরো টাকাই দিচ্ছেন।

তিনি আগে হায়দ্রাবাদের দলে ছিলেন। তারা ১৪ কোটি টাকায় ধরে রেখেছিল। কিন্তু কতবার খারাপ ব্যাট করার ফলে তাকে বাদ দেওয়া হয়। নিলামে ২ কোটি টাকার বিনিময় গুজরাট তাকে কিনে নেয়। আইপিএলের নিয়ম অনুযায়ী, যদি কোন ক্রিকেটার আইপিএল শুরুর আগে চোট পান তাহলে সংশ্লিষ্ট দলকে ওই ক্রিকেটারকে টাকা দিতে হবে না।

ওই ক্রিকেটার যদি পরের দিকে কিছু ম্যাচ খেলতে পারেন তাহলে তাকে টাকা দেওয়া হবে। কিন্তু কোন ক্রিকেটার যদি ম্যাচ চলাকালীন চোট পান তাহলে সংশ্লিষ্ট ফ্রাঞ্চইজিকে চিকিৎসার খরচ দিতে হবে এবং তিনি খেলতে না পারলেও তাকে পুরো টাকা দিতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.