উত্তর ভারতে শীতের মরশুম শুরু হতে চলেছে। বৃষ্টির পর
দ্রুত তাপমাত্রা কমে যাওয়ায় শীত বাড়ছে হুড়মুড়িয়ে।আবহাওয়া বিভাগ ইতিমধ্যেই শৈত্যপ্রবাহ সম্পর্কে সর্তকতা জারি করে। চলুন জানা যাক দেশজুড়ে আগামী কয়েকদিনের
আবহাওয়া কেমন থাকবে ?
পূর্বাভাস অনুযায়ী, আগামী ২-৩ দিনের মধ্যে উত্তর-পশ্চিম ভারতে ঘন থেকে অতি ঘন কুয়াশা থাকবে। ৩০ ডিসেম্বর থেকে কিছু অংশে শৈত্যপ্রবাহ বিরাজ করবে। পশ্চিম হিমালয় অঞ্চলে ১ থেকে ৪ জানুয়ারি ২০২৫ পর্যন্ত হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে। ৬ জানুয়ারি ২০২৫ থেকে উত্তর-পশ্চিম ভারতকে প্রভাবিত করার জন্য একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা দ্রুত প্রবেশ করতে পারে।
এছাড়াও আগামী তিন দিনের তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমবে বিভিন্ন জেলাতে। শীতের আমেজ কিছুটা বাড়লেও, বর্ষবরণে জাঁকিয়ে শীত নয়। জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর।
আগামিকাল ৩১ ডিসেম্বর, বর্ষশেষে কিছুটা নামবে পারদ। কলকাতায় ১৪ থেকে ১৫ ডিগ্রির আশেপাশে থাকতে পারে তাপমাত্রা। জেলায় জেলায় ১০ ডিগ্রি বা তার নীচেও নামতে পারে পারদ। আজ আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা কলকাতা ও কয়েকটি জেলায়। মঙ্গলবার থেকে উত্তুরে হাওয়ায় হিমেল পরশ থাকবে রাজ্যে। তবে জাঁকিয়ে শীত এখনও নয়। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৫৯ শতাংশ।







