বড়-বৃষ্টির কারণে তাপমাত্রার অনেকটাই পরিবর্তন হয়েছে। পাশাপাশি শীতের যে হালকা আমেজ তার অনেকটাই পতন ঘটছে। আসতে আসতে উষ্ণতা বাড়ছে। দক্ষিণবঙ্গে আগামী 4-5 দিন শুষ্ক আবহাওয়া থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই।
আগামী দু’দিন হালকা ঠান্ডার সামান্য রেশ একই রকম থাকতে পারে । তবে তারপর থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে। হাওয়া অফিস ইতিমধ্যেই জানিয়েছে, মঙ্গল থেকে বৃহস্পতি আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে । সপ্তাহের শেষে অর্থাৎ মার্চ মাসের শুরুতেই তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। তবে উত্তরবঙ্গের ছবিটা অবশ্য একটু আলাদা। উচু পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি সম্ভাবনা রয়েছে । হালকা তুষারপাতের সম্ভাবনা দার্জিলিংঙের উঁচু পার্বত্য এলাকায়। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে হালকা বৃষ্টির সম্ভাবনা। ঘনকুয়াশা থাকবে উত্তরবঙ্গে। শুক্রবার ফের বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পংয়ের পার্বত্য এলাকায় ।
আজ, মঙ্গলবার দিনের আকাশ ভোরে কুয়াশাচ্ছন্ন হলেও বেলায় পরিষ্কার হবে । কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩০ডিগ্রি এবং ২0 ডিগ্রির আশেপাশে থাকবে। এছাড়াও বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৬৭ শতাংশ।







