চার বছর ধরে পানীয় জলের সঙ্কটে ভুগছেন এলাকার মানুষ। পিএইচই প্রকল্প থাকলেও পাইপলাইন ভেঙে যাওয়ায় জল মিলছে না বলে অভিযোগ। গরমে জলকষ্ট আরও প্রবল হয়ে উঠেছে। পরিশুদ্ধ পানীয় জল না মেলায় দূষিত জল পান করতে হচ্ছে বাসিন্দাদের। ফলে পেটের রোগে ভুগছেন এলাকার অসংখ্য মানুষ। তারপরেও সমস্যা না মেটায় কলসি, বালতি হাতে নিয়ে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। বুধবার দুপুরে মালদহের হরিশ্চন্দ্রপুরের রাড়িয়াল এলাকায় ওই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায়। ওই এলাকাতে পাইপলাইন বসানোর কাজও বন্ধ করে দেন ক্ষুব্ধ বাসিন্দারা। বাসিন্দাদের অভিযোগ, তারা আগে তুলসীহাটা জল প্রকল্প থেকে জল পেত। কিন্তু ৩১ নম্বর জাতীয় সড়কের কাজের জন্য চার বছর আগে পাইপলাইন ভেঙে যাওয়ার পর থেকে জল সরবরাহ বন্ধ। তাদের সেই প্রকল্প থেকে জল সরবরাহের কথা বলা হয়েছিল। কিন্তু তাও সম্পূর্ণ হয়নি। তারপরই এদিন বিক্ষোভের পাশাপাশি কাজ বন্ধ করে দেন জলকষ্টে ভুগতে থাকা রাড়িয়াল এলাকার মানুষ।
Read Next
November 22, 2026
বৃষ্টির বিদায়, মঙ্গলবার থেকেই নামবে পারদ! নভেম্বরের শেষেই কি জাঁকিয়ে শীত, কলকাতার তাপমাত্রা নামতে পারে ১৮ ডিগ্রিতে
November 21, 2026
আলু চাষের মরশুমেই বড় ধাক্কা! বৃষ্টির জলে ডুবল জমি, এক বিঘেতে ৩০ হাজার খরচের পর ফের বীজ কেনার চিন্তা
November 21, 2026
মালদহে ট্রেন বেলাইন হওয়ার মকড্রিল, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকার্য
November 21, 2026
পালাবদলের পর প্রথমবার রাজ্যে মোদি, আইআইটি খড়গপুরের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ প্রধানমন্ত্রীর**
November 20, 2026
বিদেশি অর্থে পুরুলিয়া-বাঁকুড়ায় ধর্মান্তকরণের চেষ্টা, মিশনারিদের নিশানা করে বিস্ফোরক অভিযোগ শমীকের**
November 20, 2026
মালদহে মেলা থেকে ফেরার আগেই মৃত্যু বিজেপি নেতার! বচসা থামাতে গিয়ে আক্রান্ত, গ্রেফতার অভিযুক্ত
Related Articles
Check Also
Close
-
কল্যাণপুরে তোলা নেওয়ার অভিযোগে সাসপেন্স সাব-ইন্সপেক্টরSeptember 28, 2024







