জেলা

ঝাড়গ্রামে দাঁতালের তাণ্ডব, লণ্ডভণ্ড চাষের জমি — ক্ষতিপূরণের দাবিতে ক্ষোভ কৃষকদের

ঝাড়গ্রাম: ভোরের আলো ফোটার আগেই আতঙ্কের ছায়া নেমে এল ঝাড়গ্রামের ধানঘোরী ও ছোলাখালি গ্রামে। প্রায় ২৫টি দাঁতালের বিশাল দল আচমকাই লোকালয়ে ঢুকে পড়ে। মুহূর্তের মধ্যেই সদ্য রোয়া ধানের জমিতে শুরু হয় হাতিদের তাণ্ডব। বিঘের পর বিঘে ফসল পায়ের নিচে মাটি চাপা পড়ে যায়, সার মেশানো চাষের জমি সম্পূর্ণ লণ্ডভণ্ড হয়ে পড়ে।

চাষ জমি রক্ষায় মরিয়া চেষ্টা চালিয়েও দেড়-দু’ডজন দাঁতালের সামনে কার্যত অসহায় হয়ে পড়েন গ্রামবাসীরা। ধানঘোরী থেকে ছোলাখালি পর্যন্ত প্রায় ঘণ্টাখানেক দাপিয়ে বেড়ানোর পর জঙ্গলের দিকে ফিরে যায় হাতির দল।

ক্ষুব্ধ কৃষকদের অভিযোগ — এত বড় হাতির দল লোকালয়ে ঢুকে পড়লেও বনদপ্তরের কোনও আধিকারিক বা কর্মী ঘটনাস্থলে হাজির হননি। তাত্ক্ষণিক প্রতিরোধের অভাবেই ক্ষতির পরিমাণ বেড়েছে বলে দাবি তাঁদের। ক্ষতিগ্রস্ত কৃষকরা অবিলম্বে উপযুক্ত ক্ষতিপূরণের দাবি তুলেছেন।

এই ধরণের ঘটনা ঝাড়গ্রামে নতুন নয়, তবে এবারের তাণ্ডবের পরিমাণ নজিরবিহীন বলেই জানাচ্ছেন স্থানীয়রা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.