আরজি কর এর ছাত্রদের অবস্থান বিক্ষোভের মধ্যেই তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ একটি অডিও ক্লিপ শেয়ার করেন। তিনি দাবী করেন, জুনিয়র ডাক্তারদের সাংবাদিক বৈঠকের সময় তাঁদের উপর হামলার ছক কষা হয়েছিল। এই অডিয়ো ক্লিপের কথোপকথন থেকে তা স্পষ্ট। এই ক্লিপ বাইরে আসতেই রীতিমত শোরগোল পড়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়া থেকে রাজনৈতিক মহলে। স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে বিধাননগর ইলেকট্রনিক্স থানার পুলিশ। এই ঘটনাতে আগেই সঞ্জীব দাস নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। এবার গ্রেফতার সিপিএম নেতা কলতান দাশগুপ্ত। সূত্রের খবর, লালবাজার থেকে ফিরছিল কলতান। তখনই রাস্তা থেকে তাকে নিয়ে যায় পুলিশ।
কলতান দাশগুপ্ত কে ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় আনা হয়।কলতান দাশগুপ্ত, জানায় আমাকে কিছু জানানো হয়নি। নির্যাতিতার বিচারের দাবিতে যখন আন্দোলন চলছে তখন নজর ঘোরাতে এসব করা হচ্ছে। রাজনৈতিক ষড়যন্ত্র চলছে।







