Uncategorized

নবপত্রিকা বা কলাবউ স্নান আসলে কি

✍️সব্যসাচী গুছাইত
নবপত্রিকার পুজো প্রকৃতপক্ষে শস্যদেবীর পুজো। গণেশের বউ নয়, বরং নবরূপে দেবী দুর্গারই প্রতীক নবপত্রিকা।সপ্তমীর সকালের প্রধান রীতি হল নবপত্রিকা স্নান । চলতি কথায় কলা বউ স্নান। ষষ্ঠীর বোধনের পর সপ্তমীর সকালে নটি গাছের সমন্বয়ে কলা বউ এসে বসে গণেশের পাশে। তাই অনেকেরই ধারণা কলা বউ গণেশের স্ত্রী। এটা এক্কেবারে ভুল ধারণা। নবপত্রিকা আসলে দুর্গারই রূপ।

এই গাছ আদৌ গণেশের স্ত্রী নন। নবপত্রিকা বলতে বোঝানো হয় নটি গাছকে। যাতে মূলত দৃশ্যমান কলাগাছ। এটি ছাড়াও ৮ টি গাছ থাকে। যা জড়িয়ে ফেলা হয় শ্বেত অপরাজিতার লতা ও ন গাছা হলুদ সুতোয়। তারপর গাছ-গোছাকে গঙ্গায় স্নান করাতে যাওয়া হয়।
নবপত্রিকার সঙ্গে ফলনের দেবীর বন্দনারও মিল খুঁজে পান অনেকে। কী কী গাছ থাকে এই নবপত্রিকায় ? কলা গাছ, কচু গাছ, হলুদ গাছ, জয়ন্তী গাছ, বেল গাছ, ডালিম গাছ , অশোকের ডাল, মান কচু গাছ এবং ধান গাছ। তাদের পরানো হয় লালপেড়ে শাড়ি। তারপর তাকে পরানো হয় সিঁদুরের টিপ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.