কলকাতা

বেলঘরিয়ার মানসবাগের থিম মায়াজালে মহামায়া দেখতে ভীড় দর্শনার্থীদের

সব্যসাচী গুছাইত, নিজস্ব সংবাদদাতা।
উত্তর শহরতলীর সেরা পুজো গুলির অন্যতম একটি সেরা হল বেলঘরিয়া মানসবাগ সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো। ৭৬ তম বর্ষে মানসবাগের থিম বা ভাবনা “মায়াজালে মহামায়া”। অর্থাৎ এখানে মন্ডপ সজ্জায় দর্শনার্থীদের জন্যে তুলে ধরা হয়েছে পৌরানিক কাহিনী অবলম্বনে সমুদ্র মন্থনের দৃশ্য। যেখানে একদিকে আছে দেবতাকুল এবং অন্য দিকে রয়েছে অসুরকুল। এই প্রেক্ষাপট তুলে ধরে পুজো উদ্যোক্তারা জানান দিতে চাইছেন,সমাজে যেমন ভালো মানুষ আছেন। তেমনি মন্দ মানুষও রয়েছেন। তাই আমারা সবাই মায়ের মায়াজালে আবদ্ধ।

মন্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখেই এখানে মা দূর্গার মৃন্ময়ী রুপ তুলে ধরা হয়েছে। এবার এই পুজোর সমগ্র ভাবনাটিতে রুপদান করছেন বিশিষ্ট শিল্পী সোমনাথ মুখোপাধ্যায়। মন্ডপ সজ্জায় প্রচুর পরিমাণে রঙবেরঙের সুতো এবং দড়ি ব্যাবহার করা হয় বলে জানান উদ্যোক্তারা। এই পূজো মন্ডপে যথেষ্ট ভীড় দর্শনার্থীদের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.