বিনোদন

টলিপাড়াতে চলছে বিচ্ছেদ পর্ব ; জিতু-নবনীতার পর এবার সোহিনী- রণজয় !

নিজস্ব সংবাদদাতা : মঙ্গলবার সকাল থেকে টলিপাড়ার অন্দরমহলে সোহিনী এবং রণজয়ের সম্পর্ক ভাঙ্গার গুঞ্জন শোনা যাচ্ছে। কানাহুঁসো থেকে জানা যায় যে রনজয় এক টলি পাড়ার অভিনেত্রীর সাথে সম্পর্কে জড়িয়েছেন। যার জন্য সম্পর্কের বিচ্ছেদ ঘটে। এবার এই বিষয় নিয়ে সরাসরি বললেন অভিনেতা।এমন কি সোহিনীর সঙ্গে তার সম্পর্ক বিচ্ছেদের কথাও মেনে নেন।

রণজয় কার্যত সাফ জানিয়ে দেন , ‘সোহিনীর সঙ্গে বিচ্ছেদের আগে বা পরে অন্য কোনও সম্পর্কে জড়াইনি। যা রটছে, তা মিথ্যে। ছোটপর্দার অভিনেত্রীর সঙ্গে নাকি আমার সম্পর্ক হয়েছে। কিসের ভিত্তিতে বলছেন সকলে? মানুষ আসলে দুয়ে দুয়ে চার করতে ভালবাসে। বিচ্ছেদ মানেই যেন তৃতীয় ব্যক্তির আগমন ঘটেছে। আমি আপাতত নিজের বিষয়ে বলতে পারি, এরকম কিছুই ঘটেনি।’

প্রেম সম্পর্ক নেই বরাবরই খোলাখুলি ভাবে কথা বলতে পছন্দ করতেন সোহিনী সরকার ও রণজয় বিষ্ণু। সম্পর্কে আসার পর টলিউডের বিভিন্ন অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা যেত। তাহলে কি সত্যিই এবার শেষ হতে চলেছে তাদের সম্পর্ক? যেই বিষয় বারবার উঠে আসছে খবরের শিরোনাম। কিন্তু এবার জানা যায় যে সত্যি তারা একে অপরের থেকে বিচ্ছেদ নিচ্ছেন।

দ্বিতীয়বার যখন তারা সম্পর্কে কাছাকাছি এসেছিলেন সে বিষয়ে লুকিয়ে রাখবেন এমনই পন্থা রেখেছিল অভিনেত্রী এবং অভিনেতা। সূত্রে খবর, এবার পাকাপাকিভাবেই তাদের দুজনের পথ আলাদা হয়ে যাচ্ছে। দ্বিতীয়বার সম্পর্ক টেকারোর চেষ্টা করলেও তার মধ্যে বনিবনা হচ্ছিল না। এছাড়াও রনজয় সঙ্গে এক অভিনেত্রীর নাম উঠে আসে। কিন্তু এই বিষয় সম্পূর্ণ অস্বীকার করে অভিনেতা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.