নদীয়ার কৃষ্ণগঞ্জের মাঝদিয়া পূর্ণগঞ্জ খাসপাড়ার রাম বিলাস চৌধুরী, ছিলেন দিনমজুর । প্যারালাইসিস আক্রান্ত হয়ে তিনি এখন শয্যায় । স্বামীর মুখে দুটো ভাত দেবার জন্য স্ত্রী বেছে নিয়েছেন পরিচারিকার কাজ । প্রতিদিনের মতো আজ সকালেও স্বামীকে মুখ ধুয়ীয়ে চা করে দিতে গিয়েছিলেন স্ত্রী শেফালী চৌধুরী । দুর্ভাগ্যের পরিহাস স্ত্রীর উনুনে চা করার সময় হঠাৎই পাটকাঠির বেড়ায় আগুন লেগে যায় । বাড়ির দাউ দাউ করে জ্বলে ওঠে কারণ বাড়িটা হচ্ছে টিনের চাল পাটকাঠির বেড়া । সরকার থেকে গ্যাস পেয়েছে উজালা । মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়তেই উজালা গ্যাসের সিলিন্ডার বাস্ট হয় । মুহূর্তের মধ্যে বাড়িতে দাউ দাউ করে জ্বলে ওঠে । শেফালী দেবীর চিৎকার ও কান্নায় প্রতিবেশীরা ছুটে আসেন আগুন নেভাতে । বালতি করে জল দিয়ে আগুন নেভানোয় আগুন আর ছড়াতে পারেনি । যদিও আগুন নেভাতে গিয়ে দুজন গ্রামবাসী আহত হন । বর্তমানে আহত দুজন কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন ।
দমকলে খবর দেওয়া হয় । ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন কৃষ্ণনগর থেকে । দমকলের ইঞ্জিন আসলেও ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি । কারণ দমকলের যাওয়ার জন্য যে রাস্তার প্রয়োজন সে রাস্তায় নেই এলাকায় । আগুনে পুড়ে সর্বশান্ত রামবিলাস চৌধুরীর পরিবার । ঘটনাস্থলে পৌঁছেছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ । পৌঁছেছেন স্থানীয় পঞ্চায়েত সদস্য শুভজিৎ সরকার । তিনি বলেন পরিবারের সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গেছে, তারা সরকারের পক্ষ থেকে সাহায্যের ব্যবস্থা করবেন ।
গ্রামবাসীদের পক্ষে শেফালী দাস বলেন অসহায় পরিবারটির পাসে সরকার যদি না দাঁড়ায় তাহলে তারা একেবারেই শেষ হয়ে যাবে । অন্যদিকে আহত প্রতিবেশী দুই ব্যক্তি অশোক মন্ডল ও মহানন্দ মন্ডল কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন । বলা যেতেই পারে সাত সকালে আগুনে অসহায় পরিবারটি সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হলেন ।







