আবহাওয়া

রাজ্য আবারও পড়বে জাঁকিয়ে শীত ! কী বলছে আবহাওয়া দেখেনিন

শীত আসা নিয়ে নানান ধরনের প্রশ্ন সবার মনে আসছে।
শীত কি এবার ধীরে ধীরে কমছে ? শীতের আমেজ কি আর মিলবে না ? আবহাওয়া দপ্তর জানিয়েছে, সপ্তাহ শেষে শীতের আমেজ উপভোগ করবে রাজ্য বাসি।
তবে, আগামী ৪-৫ দিন তাপমাত্রার বড়সড় পরিবর্তন নেই। ১৮ জানুয়ারির আগে সর্বনিম্ন তাপমাত্রা কমার কোন সম্ভাবনাও নেই। ‌উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতেও।
নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে উত্তর-পশ্চিম ভারতে। আজ পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে। জেড স্ট্রিম উইন্ড রয়েছে উত্তর ভারতে। ঘূর্ণাবর্ত রাজস্থান ও সংলগ্ন এলাকায়।

দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা। প্রায় সব জেলাতেই সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। শীতের আমেজ পৌষ সংক্রান্তিতে। আপাতত জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়।
আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনাও নেই। সর্বনিম্ন তাপমাত্রা আরও একটু বাড়ল। আগামী ৪-৫ দিন সর্বনিম্ন তাপমাত্রা একই রকম থাকবে। সপ্তাহের শেষে শনিবার আবার তাপমাত্রা কিছুটা কমতে পারে।
উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা। ঘন কুয়াশায় দৃশ্যমানতা নামবে ৫০ মিটারের কাছাকাছি। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় ঘন কুয়াশার দাপট। বেশিরভাগ জেলাতেই দৃশ্যমানতা ২০০ মিটারে নীচে থাকবে। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা কিছুটা কমতে পারে। দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। চার-পাঁচ দিন একই রকম থাকবে পারদ। সপ্তাহান্তে আবার নামবে তাপমাত্রা।

আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা‌ ২৬ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস।এছাড়াও বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৭৫ শতাংশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.