দেশরাজনীতি

‘বোমা মেরে পাঁচ মিনিটে খতম করে দেবো’ , হুমকি দিয়ে আবারও বিতর্কের মুখে অখিল গিরি

সম্প্রতি গোষ্ঠী কোন্দলের শিকার হয়েছিলেন মালদহের তৃণমূল নেতা দুলাল সরকার । গোষ্ঠী কোন্দলের ফলে মৃত্যু হয় তার । তা নিয়ে ইতিমধ্যেই তুঙ্গে রাজনৈতিক তরজা । এবার প্রকাশ্যে পূর্ব মেদিনীপুরের দুই বিধায়কের কোন্দল । অখিল গিরিকে দেখে , চোর চোর স্লোগান দেন , পটাশপুরের বিধায়ক উত্তম বারিকের লোকজন । পাল্টা বোমা মেরে পাঁচ মিনিটে খতম করে দেওয়ার হুমকি দেন উত্তম বারিক !

কাঁথি সমবায় ব্যাংকের নির্বাচনের পর , সোমবার ডিরেক্টর পদে নির্বাচনের জন্য মনোনয়ন জমা দেওয়ার সময় প্রকাশ্যে দেখা গেলো তৃণমূলের গোষ্ঠী কোন্দল । জানা যাচ্ছে , একজনের মোটরবাইকের পিছনে বসে যাচ্ছিলেন অখিল গিরি । তাকে উদ্দেশ্য করে , অপর বিধায়ক গোষ্ঠীর তরফে , চোর-চোর স্লোগান তোলা হলে , মোটরবাইকটি সঙ্গে সঙ্গে থেমে যায় । পাল্টা অখিল হুমকি দেন , “বম্ব চার্জ করব… ৫ মিনিটে বুঝিয়ে দেব। পাঁচ মিনিটে খতম করে দেব। বুঝবে মজা।” অখিল গিরির মন্তব্যে , পাল্টা হো হো করে ব্যাঙ্গ করেন উত্তম বারিকের লোকেরা ।

পূর্বেও , এক মহিলা বন আধিকারিককে হুমকি দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন অখিল গিরি । খুঁইয়েছিলেন মন্ত্রীত্বও । এবার আবারো , দলের এক গোষ্ঠীর কটুক্তিতে মেজাজ হারালেন , অখিল গিরি ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.