বিনোদন

বহু প্রতীক্ষার পর মুক্তি পেল প্রজাপতি ২-এর টিজার

বর্তমানে বাংলার টলিউড ইন্ডাস্ট্রিতে সফল নায়কের মধ্যে অন্যতম নাম রয়েছে দেবের। সম্প্রতি সময় তাঁর প্রায় সবকটি সিনেমা বক্সঅফিসে ব্যাপক দাপট দেখিয়েছে। এমনকি তিনি বর্তমানে প্রযোজক হিসেবেও সাফল্যের চূড়ায় পৌঁছেছে। এবার প্রতি বছরের মতো এবছরেও বড়দিন অর্থাৎ তাঁর পর্দা কাঁপাতে চলেছে ‘প্রজাপতি ২’। প্রকাশিত হলো এই সিনেমার টিজার।

বর্তমানে নায়ক তথা প্রযোজক দেবের বেশিরভাগ সিনেমা দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতে পাড়ি দিয়েছে। এর আগে ২০২২ সালের বড় দিনে দেব ও মিঠুন চক্রবর্তী অভিনীত প্রজাপতি সিনেমা বক্স অফিসে ব্যাপক প্রভাব ফেলেছিল। এবার পর্দা কাঁপাতে চলেছে এই সিনেমার সিক্যুয়েল। এখানেও পর্দায় ফ্রেমবন্দি হতে দেখা যাবে এই দুই তারকাকে। এবার সেই সঙ্গে এই সিনেমায় দেখা যেতে চলেছে ইধিকা পাল, অপরাজিতা আঢ্য, কাঞ্চন মল্লিক, খরাজ মুখোপাধ্যায়, অনির্বাণ চক্রবর্তী, জ্যোতির্ময়ী কুন্ডু ও ছোট্ট অনুমেঘা।এবার প্রকাশ্যে এলো প্রজাপতি ২-এর টিজার।

সেই টিজারে উঠে এলো সিনেমার গল্পের প্রেক্ষাপট। যেখানে এবারও দেখা গিয়েছে প্রথম থেকেই মিঠুন চক্রবর্তীকে তাঁর ছেলে অর্থাৎ দেবের বিয়ের জন্য একইভাবে তৎপরতা। যা দেখা গিয়েছিল এই সিনেমার প্রিক্যুয়েল অর্থাৎ প্রজাপতি সিনেমায়। তবে এবার দেব শুধু ছেলে নয় বরং প্রজাপতি ২-তে দেখানো হয়েছে তিনি ছোট্ট অনুমেঘা বাবার ভূমিকায় নজর কেড়েছেন। পাশাপাশি প্রথমবার দেবকে এই সিনেমার মাধ্যমে দেখা যাবে একজন পটিয়সী রাধুনী হিসেবে। যার শ্যুটিংয়ের সিংহভাগই হয়েছে লন্ডনের মাটিতে হয়েছে। সব মিলিয়ে বলাই যায় এই সিনেমায় নায়ক দীপক অধিকারী অর্থাৎ দেবের নতুন লুক ও নজর কারা চরিত্র সকলের মনে জায়গা করে নিয়েছে। এরই মধ্যে দর্শকের উন্মাদনা দেখে বিশেষজ্ঞরা অনুমান করছে এই সিনেমাও আগামী দিনে বক্স অফিসে রেকর্ড ব্যবসা করতে চলেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.