কখন ভালো আবার কখন খারাপ এই নিয়ে আমাদের জীবন। মন ভালো খারাপ নিয়ে চিন্তার কিছু নেই। যেকোনো সময় আপনার মন খারাপ হতেই পারে। বলা হয় শরীর আর মন একে অপরের পরিপূরক। এজন্য মন খারাপ থাকলে শরীর ও খারাপ হয়। জেনে নিন মন ভালো রাখার কয়েকটি টিপস ,,,,,
কানের ম্যাসেজ:
মানসিক চাপ ও উদ্বেগ থেকে মুক্তি পেতে কানে ম্যাসাজ করুন।এটি চীনের ঐতিহ্যবাহী চিকিৎসা আকুপ্রেশার। কৌশলটি হচ্ছে আপনার কানের ওপরের অংশের ঠিক মাঝখানে আপনার কানটি মৃদুভাবে ম্যাসেজ করা।
শ্বাস নিন:
দীর্ঘ নিঃশ্বাস নিয়ে ধীরে ধীরে ছেড়ে দেওয়া প্রাচীনতম কৌশল, এটাই প্রয়োগ করুন। কয়েকবার করেই দেখুন অনেক শান্ত লাগছে। এবার স্বাভাবিক ছন্দে ফিরে যান এবং আপনার কাজগুলো করার প্রস্তুতি নিন।
ডেস্ক গোছান:
ডেস্কে পরিষ্কার করার জন্য সময় পান না? এটাই সুযোগ, ডেস্কের বাড়তি অপ্রয়োজনীয় জিনিসগুলো ফেলে দিয়ে পরিষ্কার করুন। কম্পিউটার মুছুন, টেলিফোনটাও বাদ দেবেন না। ডেস্ক সেট হতে হতে দেখবেন মন যে খারাপ হয়েছিল, তাই ভুলে গেছেন।







