জেলা

৩০০ বছরের পুরোনো পুকুর থেকে উদ্ধার হল কাঠের গৌরাঙ্গ মহাপ্রভুর মূর্তি

এগরায় ৩০০ বছরের পুকুর থেকে উদ্ধার হল কাঠের গৌরাঙ্গ মহাপ্রভুর মূর্তি। পূর্ব মেদিনীপুর এগরা পাঁচরোল গ্রামে ৩০০ বছরের পুকুর সংস্কার করতে গিয়ে হাত এবং পায়ের পাতা কাটা কাঠের গৌরাঙ্গ মহাপ্রভুর মূর্তি উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। গ্রামবাসীদের মতে, গ্রামে বালকেস্বর শিব মন্দির আছে আর তার সামনেই চৌধুরী পরিবারের একটি ১২০ একরের পুকুর রয়েছে। সেই পুকুরটি অর্ধেন্দু ত্রিপাঠীদের দান করেন চৌধুরী পরিবার। সেই পুকুর সংস্কার করার জন্য মাটি তুলে পাড় বাঁধানোর কাজ চলছিল, হঠাৎই সেই সময় মাটি খুঁড়তেই দেখা মেলে হাত ও পায়ের পাতা কাটা কাঠের গৌরাঙ্গ মহাপ্রভুর মূর্তিটির। মূর্তিটি অনেকটাই পুকুরের জলের কারণে ক্ষয়ে গেছে। গৌরাঙ্গ মহাপ্রভুর এই ভাবে আবির্ভাব ঘটলেও গ্রামবাসীদের মনে তাঁর প্রতি অঘাত বিশ্বাস। কিন্তু কি ভাবে এত বছর পরে এই মূর্তির আবির্ভাব ঘটলো, তা নিয়ে প্রশ্ন উঠছে গ্রামবাসীদের মনে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.