বাজারে সব থেকে বেশি চলে ৫০০ টাকা ও ২০০ টাকার নোট।২০০ টাকার নোট সব মানুষের পকেটেই থাকে মোটামুটি।এবার কি এই চালু নোট বাতিল করতে চলেছে কেন্দ্রের মোদী সরকার ?আচমকা বড় আপডেট দিল রিজার্ভ ব্যাঙ্ক। জারি করা হল বিজ্ঞপ্তি।
সরকার সূত্রে খবর এই ২০০ টাকার নোট নিয়ে বাড়ছে উদ্বেগ। দেশে জাল নোটের প্রচলন আবারও গতি পাচ্ছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) প্রচলন থেকে ২,০০০ টাকার উচ্চ মূল্যের নোট প্রত্যাহারের ঘোষণা করার পরে, প্রতারকরা দেশে ১০০, ২০০ এবং ৫০০ টাকার জাল নোটের সরবরাহ বাড়িয়েছে।
ভারতীয় রিজার্ভ ব্যাংক সাধারণ মানুষকে সতর্ক করে বলেছে লেনদেনের সময় বিশেষ সতর্কতা অবলম্বন করা জরুরি।
আসল নোট চেনার উপায়
নোটের বাম দিকে দেবনগরী লিপিতে ২০০ লেখা থাকবে,
নোটের মাঝখানে মহাত্মা গান্ধীর পরিষ্কার ছবি থাকবে,
মাইক্রো অক্ষরে লেখা থাকবে ‘RBI’, ‘ভারত’, ‘ইন্ডিয়া’, এবং ‘২০০’,

নোটের ডানদিকে অশোকস্তম্ভের প্রতীক থাকবে।
২০০ টাকার জাল নোট নিয়ে আরবিআইয়ের আবেদন:
জাল ২০০ টাকার নোটের ক্রমবর্ধমান প্রসারের পরিপ্রেক্ষিতে, আরবিআই জনসাধারণকে লেনদেনের সময় সতর্ক থাকার এবং সঠিকভাবে পরীক্ষা করার জন্য আবেদন করেছে। কেউ জাল নোট পেলে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান।







