মেদিনীপুর মেডিকেল কলেজে বিষ স্যালাইন কাণ্ডে প্রসূতি এবং শিশু মৃত্যুর ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। ঘটনায় ইতিমধ্যেই সিআইডি র তদন্ত দেওয়া হয়েছে। সিআইডির তদন্তকারী আধিকারিকেরা ইতিমধ্যেই রিপোর্ট জমা দিয়েছে স্বাস্থ্য দপ্তরে। সিআইডি রিপোর্টের উপর ভিত্তি করে স্বাস্থ্য দপ্তর ইতিমধ্যেই মেদিনীপুর মেডিকেল কলেজের জুনিয়র, সিনিয়র, নার্স এবং সুপার সহ ১৩ জনকে সাসপেন্ড করেছে। আর এই সাসপেনশন অবৈধ বলে দাবি করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ জুনিয়র ডাক্তাররা। মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসুতি মৃত্যু কান্ডে স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্যসচিবের গ্রেফতারের দাবিতে নাগরিক সমাজের ডাকে মেদিনীপুর শহরে প্রতিবাদ মিছিলে যোগ দিলেন শুভেন্দু অধিকারী। সেইমতো মঙ্গলবার বেলা বারোটা নাগাদ মেদিনীপুর শহরের স্পোর্টস কমপ্লেক্স থেকে শুরু হয় এই মিছিল। শহরের পঞ্চুর চক, গোলকুয়া, বটতলাচক হয়ে রিং রোড পরিক্রমা করে এই মিছিল। মিছিলে জাতীয় পতাকা নিয়ে পা মেলান কয়েকশো কর্মী। শুভেন্দু অধিকারী বলেন ডাক্তাররা হলো জাতীয় সম্পদ, তাই মেদনীপুর সহ পার্শ্ববর্তী এলাকার সাধারণ নাগরিকগণ জাতীয় পতাকা হাতে ডাক্তারদের সাসপেনশন প্রত্যাহারের দাবিতে পথে নেমে মিছিল করছি। এই স্যালাইন কাণ্ডে মূল যারা অভিযুক্ত স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য সচিব কে গ্রেফতার করতে হবে। পাশাপাশি যে প্রস্তুতি মারা গেছে তার পরিবারকে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং একটি স্থায়ী চাকরি দিতে হবে।
Read Next
November 18, 2026
চিকিৎসা করিয়ে বাড়ি ফেরার পথেই দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে পড়ল মারুতি ভ্যান, অল্পের জন্য রক্ষা যাত্রীদের
November 18, 2026
ভুল রক্ত দেওয়ার অভিযোগ, শেষরক্ষা হল না! জলপাইগুড়ির হাসপাতালে রোগীর মৃত্যু ঘিরে চাঞ্চল্য
November 17, 2026
বিয়ের আগেই দেবাংশুর বাড়িতে কার্তিক! প্রতিমার ছবি পোস্ট করে বিশেষ বার্তা তৃণমূলের প্রাক্তন যুবনেতার
November 16, 2026
ছটপুজোয় ঘাট সাজাতে একগুচ্ছ পরিকল্পনা অগ্নিমিত্রার, আসানসোলে রাস্তা-আলো থেকে সানাই বাজানোর ঘোষণা পুরমন্ত্রীর , পরিকল্পনা দামোদর আরতিরও
November 16, 2026
সরকারি হাসপাতালে রক্ত নিয়ে চরম গাফিলতির অভিযোগ! A+ রোগীকে AB+, AB+ রোগীকে A+ রক্ত, অসুস্থ দুই রোগী
November 15, 2026
চোরবাগানের স্মৃতি ফিরতেই সতর্ক প্রশাসন! প্রবল ভিড়ের জেরে বন্ধ মানকুন্ডু স্পোর্টিং ক্লাবের মণ্ডপ
Related Articles
Check Also
Close
-
অবৈধভাবে সার বিক্রি করার অভিযোগে মালদহে সিল করা হলো দোকানFebruary 13, 2025







