জেলা

বিসর্জনের পরেও পূজোকে কেন্দ্র করে জনহিতকর কাজ বলপাই ভট্টাচার্য্য পরিবারের

সব্যসাচী গুছাইত, নিজস্ব সংবাদদাতা।
মা এর আসতে কতক্ষন, মা এর হল বিসর্জন। মা এর বিসর্জন হলেও, কৈলাস থেকে উমা মায়ের মর্তে আগমন ঘিরে বলপাই ভট্টাচার্য্য পরিবারের নানান সামাজিক জনহিতকর কাজের এখনো বিরাম নেই। পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার বলপাই এর বনেদী ভট্টাচার্য্য পরিবার। থিমের প্রাচুর্য্য, প্রতিযোগীতা না করে সাবেকীয়ানার গাম্ভীর্যে আজ পরিনত হয়েছে এলাকার মানুষের প্রানকেন্দ্র। ২২৩ বছরের প্রাচীন পারিবারিক পূজো বর্তমানে পরিনত হয়েছে সার্বজনীন দূর্গোৎসবে। শুধু পরিবারের সদস্যরা নয়, এই পূজোয় মেতে উঠে পুরো সবং এর বলপাই গ্রাম।

কথিত আছে ভট্টাচার্য্য পরিবারের পূর্বপুরুষ তৎকালীন সময়ে কুড়িয়ে পেয়েছিলেন মহিষমর্দ্দিনী মূর্তি। মূর্ত্তিটিকে বাড়ীতে এনে প্রতিষ্ঠা করে প্রচলন করেন দূর্গাপূজোর। প্রথমে ঘটপূজো দিয়ে শুরু হলেও পরবর্তীকালে স্থায়ী দূর্গামন্ডপ নির্মান করেন এই ভট্টাচার্য্য পরিবারের উত্তরসূরীরা।

পরিবারের বয়জ্যোষ্ঠ তথা বলপাই পশুপতি হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক কৃষ্ণকুমার ভট্টাচার্যের সাথে আলাপচারিতায় উঠে আসে পূজোকে কেন্দ্র করে নানান সামাজিক কাজের কথা। এখন আর পারিবারিক পূজোয় সীমাবদ্ধ নয় এই পূজো। রুপ নিয়েছে সার্বজনীনের। পূজোকে কেন্দ্র করে মেতে উঠে পূরো গ্রাম। পূজোর কটা দিনের জন্য অপেক্ষা করে গ্রামবাসীরা।

পূজোকে কেন্দ্র করে উৎসব আনন্দ হলেও, পূজোর কটাদিন মূলত শিক্ষা স্বাস্থ্য সংস্কৃতির উপর কাজ করে পরিবারের বর্তমান সদস্যরা।

মায়ের বোধনের সাথে সাথে ভট্টাচার্য্য পরিবারে পাত পেড়ে খাওয়ার জন্য থাকে সবার নিমন্ত্রন। নবমীতে পাঁচশত দুঃস্থ দরিদ্র এলাকাবাসীকে মিষ্টিমুখ করিয়ে বস্ত্র প্রদান এবং প্রায় পাঁচ ছয় হাজার মানুষকে অন্নসেবা করানোর রীতি বেশ কয়েক বছরের ধরে করে চলেছেন এই পরিবারের বর্তমান প্রজন্মের সদস্য গৌতম ভট্টাচার্য্য, অলক ভট্টাচার্য্য সহ সৌমেন ভট্টাচার্য্য। এবছরও তার ব্যাতিক্রম হয়নি।

গতকাল ১০০ মহিলা ঢাকীসহ উমা মায়ের বিসর্জন হলেও, পূজোকে কেন্দ্র করে সামাজিক কাজ আজোও চলছে। পরিবারের কর্ত্রী রুনু ভট্টাচার্যের প্রয়ানের কারনে তার স্মৃতির উদ্দেশ্যে পরিবারের সদস্যরা গ্রহন করেছে রক্তদান শিবিরের। শতাধিক মানুষ রক্তদান করেন এই শিবিরে। শিবিরে উপস্থিত ছিলেন প্রখ্যাত শিশু চিকিৎসক ডাঃ বি বি মন্ডল সহ মেখলীগঞ্জ মহকুমার প্রাক্তন মহকুমাশাসক তথা ডেপুটি কালেক্টর অসীম ঘোড়াই সহ একাধিক গুনীজন। পরিবেশ সচেতনতায় রক্তদাতাদের হাতে একটি বহুমূল্যের চারা গাছ তুলে দেওয়া হয় পরিবারের পক্ষ থেকে। ভট্টাচার্য্য পরিবারের ভাগ্না তথা এই কয়েকদিনের কর্মযঞ্জের অন্যতম সদস্য তরুন কুমার ভট্টাচার্য্য সহ অনেকেরই এখনো বিরাম নেই, তবুও নেই কোনো ক্লান্তির ছাপ।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.