নিহত হিজ়বুল্লা প্রধান সৈয়দ হাসান নাসরাল্লা ! ইজরায়েল, লেবাননের রাজধানী বেইরুটে হামলা শুরু করেছে , চলছে একের পর এক বোমাবর্ষণ । ইজরায়েলি সেনার দাবী , এই হামলায় মৃত্যু হয়েছে সৈয়দ হাসান নাসরাল্লার। যদিও হিজবুল্লা গোষ্ঠী এখনো সৈয়দ হাসানের মৃত্যুর খবর নিশ্চিত করেনি । ইজ়রায়েল সেনার মুখপাত্র লেফ্টেন্যান্ট কর্নেল নাদাভ শোশানি সমাজ মাধ্যমের মাধ্যমে জানিয়েছে যে মৃত্যু হয়েছে হিজবুল্লা প্রধানের । ইরানি মদতপুষ্ট সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লা, নাসরাল্লার মৃত্যুর খবরটি নিশ্চিত না করলেও জানা গেছে শুক্রবার থেকে তার সাথে কোনরকম যোগাযোগ করা যায়নি ।
বিগত বেশ কিছুদিন ধরেই , লেবাননের সীমান্তবর্তী এলাকায় হামলা চালাচ্ছে ইজরায়েলি সেনা । তবে শুক্রবার রাতে তারা দফায় দফায় হামলা চালায় বেইরুটে । তারপরেই ইজরায়েলি সেনার দাবী , হাসান নাসরাল্লার গোপন ঘাঁটি চিহ্নিত করে শুক্রবার রাতে হামলা চালানো হয় , এবং তাতেই মৃত্যু হয় হিজবুল্লা প্রধানের । পাশাপাশি , ইতিমধ্যেই ইজরায়েলি হামলায় , হিজ়বুল্লা গোষ্ঠীর ড্রোন বাহিনীর প্রধান মহম্মদ হুসেন শ্রাউর এবং অন্যতম কমান্ডার ইব্রাহিম মুহম্মদ কোয়াবিসি নিহত হয়েছেন।
সূত্রের খবর , ইজরায়েলি হামলায় , এখনো পর্যন্ত , লেবাননে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৮০০ । ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন , হিজবুল্লার বিরুদ্ধে ধারাবাহিকভাবে অভিযান চলতে থাকবে । ইজরায়েলি সেনা দক্ষিণ লেবাননের পাশাপাশি ইজ়রায়েল অধিকৃত ‘সিরিয়ান গোলান মালভূমি’র হিজ়বুল্লার ডেরাতেও হামলা চালায় বলে জানা গেছে ।







