জেলারাজ্য

শিক্ষক সংকটে একাদশ শ্রেণির ভর্তি বন্ধ আসানসোলের একটি স্কুলে

এসএসসি দুর্নীতি মামলায় বহু শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি হারানোয় রাজ্যের বিভিন্ন স্কুলে শিক্ষক সংকট দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে আসানসোলের কুলটির বরাকরে অবস্থিত শ্রী মারোয়ারি বিদ্যালয় ঘোষণা করেছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে নতুন করে কোনও ভর্তি নেওয়া হবে না।
স্কুলে শিক্ষক সংকট পরিস্থিতি এড়াতে , যত দ্রুত সম্ভব এই পরিস্থিতি সামাল দেওয়া যায়।

বিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে মাত্র ১২ জন শিক্ষক রয়েছেন, যেখানে প্রয়োজন অন্তত ৩৬ জন। সুপ্রিম কোর্টের রায়ের জেরে আরও দুই শিক্ষকের চাকরি বাতিল হয়েছে। প্রধান শিক্ষক দীপক রায় জানান, বিষয়টি জেলা শিক্ষা দফতরকে জানানো হয়েছে এবং বিকল্প ব্যবস্থা বিবেচনায় রয়েছে।

বিদ্যালয়ের এমন সিদ্ধান্তে বিপাকে পড়েছেন মাধ্যমিক পাস ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকরা। এ নিয়ে রাজনৈতিক প্রতিক্রিয়াও দেখা দিয়েছে। স্থানীয় বিজেপি বিধায়ক অজয় পোদ্দার বিষয়টি বিধানসভায় তুলবেন বলে জানিয়েছেন। জেলা স্কুল শিক্ষা পরিদর্শক সৌমেন লাহা জানিয়েছেন, এখনও ভর্তি শুরু হয়নি, ফলে সমাধানের চেষ্টা চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.