খেলাধুলা

তীরে এসে তরী ডুবল গুজরাটের! শেষ পাঁচ বলে পাঁচটি পরপর ছয় মেরে ম্যাচ জেতালেন কেকেআর -এর রিঙ্কু সিং! 

 

 

নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাট টাইটানসকে (Gujrat Titans) হারিয়ে জিটির বিজয়রথ থামিয়ে দিয়েছে কেকেআর (KKR)। রবিবার অনুষ্ঠিত এই ম্যাচে টস জিতে প্রথম ব্যাট করতে নেমে রশিদ খানের দল কলকাতাকে চার উইকেটে হারিয়ে ২০৫ রানের টার্গেট দেয়। ২০০ রানের গন্ডি পেরোলে প্রতিপক্ষরা বরাবরই চাপে থাকে।

 

কিন্তু এই সব ধারণাকে ধুয়েমুছে সাফ করে দিলেন রিঙ্কু সিং (Rinku Singh)। কেকেআর মিডল অর্ডার তারকার শেষ ওভারে পাঁচটি ছক্কাতেই তৈরি হল নয়া ইতিহাস। প্রায় হাতছাড়া হয়ে যাওয়া ম্যাচ জিতিয়ে নাইটদের নায়ক হয়ে গেলেন রিঙ্কু।

 

শুরু থেকেই এবার একের পর এক তারকা হারিয়েছে কেকেআর। নীতীশ রানার হাতে তুলে নেওয়া হয়েছে নেতৃত্বের ব্যাটন। কিন্তু নামে নয়, রানারা কাজেই নিজেদের প্রমাণ করার যেন প্রতিজ্ঞা করে ফেলেছিলেন। তারকা নির্ভরতা নয়, প্রত্যেককে নিজের সেরাটা উজার করে দিতে হবে। এই বিষয়টাই যেন নতুন কেকেআরের জন্ম দিল। যার প্রতিফলন যেমন ইডেনে আরসিবির বিরুদ্ধে দেখা গিয়েছিল, তেমনই আবার দেখা গেল আহমেদাবাদে। সেদিন রহস্য স্পিনে জন্ম হয়েছিল নয়া তারকা সুয়শের।

 

আর রবিবার চাপের মুখে রাজকীয় ইনিংস খেলে তাক লাগালেন রিঙ্কু। তাঁর অপরাজিত ৪৮ রানের ইনিংস সাজানো ছিল ছ’টি ছক্কা ও একটি বাউন্ডারি দিয়ে। তাঁর আগে অবশ্য কেকেআরকে এগিয়ে দিয়েছিলেন ভেঙ্কটেশ আইয়ার। তিনি ৮৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। রানাও ভরসাযোগ্য ব্যাটিং করেন। অন্যদিকে নারিন তিনটি উইকেটও তুলে নেন। তবে এদিন সমস্ত লাইম লাইট কেড়ে নিলেন রিঙ্কু সিং।

 

শরীর ভাল ছিল না। তাই নাইটদের বিরুদ্ধে শেষমেশ না খেলারই সিদ্ধান্ত নেন গুজরাট টাইটান্সের অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া। তাঁর অনুপস্থিতিতে দলে ঢুকে পড়েন বিজয় শংকর। তিনি সুযোগের সদ্ব্যবহারও করেন। তাঁর চওড়া ব্যাটেই গুজরাট বিরাট রানে পৌঁছে যায়।

 

এমনকি আর হাত ঘুরিয়ে হ্যাটট্রিক করেন ক্যাপ্টেন রশিদ খান। বিগ ব্যাশ, ক্যারিবিয়ান লিগের পর এবার আইপিএলেও হ্যাটট্রিকের মালিক হয়ে গেলেন আফগার তারকা। যদিও তাঁদের এই দুরন্ত পারফরম্যান্সের ইতি ঘটালেন রিঙ্কু।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.