মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারতের উপর শুল্ক চাপিয়ে অর্থনীতি দুর্বল করার কৌশল শেষমেশ ব্যুমেরাং হল। ৫০% শুল্ক আরোপ করে ভারতের বাজারকে কোণঠাসা করতে চাইলেও, অপ্রত্যাশিতভাবে রাশিয়া ভারতের পাশে এসে দাঁড়াতেই ট্রাম্পের পরিকল্পনা ভেস্তে যায়। শুধু আমেরিকাই নয়, পাকিস্তানও এই ঘটনায় স্তম্ভিত।
চাপের কাছে নত নয় ভারত
অনেকদিন ধরেই আমেরিকা চাইছিল ভারত যেন রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা কমায়। সেই কারণে ট্রাম্প ভারতের পণ্যে মোটা শুল্ক চাপালেও তাতে দিল্লি বিচলিত হয়নি। বরং কঠিন সময়ে কূটনৈতিক মিত্র হিসেবে পাশে দাঁড়াল রাশিয়া।
রাশিয়ার বড় ঘোষণা
দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে রুশ কূটনীতিক রোমান বাবশকিন জানিয়ে দিলেন, ভারতের জন্য রাশিয়ার দরজা পুরোপুরি খোলা। ভারত চাইলে সব ধরনের পণ্য রাশিয়ায় রপ্তানি করতে পারবে। শুধু তাই নয়, অপরিশোধিত তেলের আমদানিতে ভারতকে অতিরিক্ত ৫% ছাড় দেবে রাশিয়া। পাশাপাশি ভারতীয় সংস্থাগুলিকে রাশিয়ায় বিনিয়োগের আহ্বানও জানানো হয়েছে। এই ঘোষণার মাধ্যমে প্রেসিডেন্ট পুতিন স্পষ্ট বার্তা দিলেন— মার্কিন শুল্ককে আমলে নেওয়ার প্রয়োজন নেই।
বিশ্ব রাজনীতিতে নতুন সমীকরণ
ট্রাম্পের ধারণা ছিল, অর্থনৈতিক চাপে ভারত মাথা নত করতে বাধ্য হবে। কিন্তু ভারত-রাশিয়ার এই দৃঢ় বন্ধুত্ব মার্কিন কৌশলকেই অকার্যকর করে দিল। ফলত, ট্রাম্পের অহংকার চূর্ণ হয়েছে। পাকিস্তানও, যারা এতদিন আমেরিকার অবস্থানকে সমর্থন করত, তারাও এখন মার্কিন নীতির সমালোচনায় মুখর। বিশ্লেষকদের মতে, ভারত-রাশিয়ার এই ঘনিষ্ঠতা বিশ্ব কূটনীতিতে নতুন শক্তির ভারসাম্য তৈরি করতে পারে।







